চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 03, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়ের উদযাপন, মাঠে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে চিরাচরিত ছন্দে দেখা যায়নি আর্জেন্টিনাকে। ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্রতত্ত্ব ও গুজব ছড়িয়ে পড়ে। লিওনেল মেসিদের ওপর অদৃশ্য চাপ ছিল বলেও আলোচনা ছিল বেশ। এমনকি এসব বিশ্বাস করতেন, বিশ্বকাপ দলের খেলোয়াড়দের কারো কারো পরিবারও। তাদেরই একজন ফাকুন্দো মেদিনার মা। মায়ের প্রশ্নের জবাবে অবশ্য মেদিনা বুঝিয়ে বলেছিলেন, এমন কিছু ঘটেনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পারিবারিক ঘটনার বিষয়টি স্মরণ করেছেন আর্জেন্টিনা ডিফেন্ডার। উপস্থাপক এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি মাকে বলেছিলাম, তুমিও কি এসব নিয়ে পড়লে? এসব বন্ধ করো! আমাকে আর বিরক্ত করো না।’

মেদিনা জানান, দলের ভেতরে কখনও পরাজয়ের পেছনে খেলাধুলার কারণ ছাড়া অন্য কোনো ব্যাখ্যা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে মায়ের উত্তরও দেন মেদিনা। বলেন, ‘আমি বলেছি, তুমি বোকা নাকি? তুমি কী ভাবছ, আমরা সেখানে হারতে যাই? আমরা তো জিততেই মাঠে নামি, যেমন সবাই চায়। আমরাও জিততে চেয়েছিলাম। কিন্তু হেরেছি, আর সেটাই মেনে নিতে হবে।’

এর আগেও দেশে ফিরে তিনি নিজের বাসার বারান্দা থেকে প্রতিবেশীদের কাছেও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে মেদিনা বলেছেন, ‘এসব আজগুবি কথা বিশ্বাস করবেন না। ছবি আর ভিডিওতেই দেখেছেন, আমাদের দলটা সবসময়ই ঐক্যবদ্ধ ছিল। আমরা হারার কারণে খুবই কষ্ট পেয়েছি। তাই অনেকেই এখানে আসেনি। আমরা হতাশ, আমরা দুঃখিত। জানি এটা ফুটবল ম্যাচ, জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।’

সবশেষে মেদিনা আর্জেন্টিনা দলের পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘যখন আপনার পাশে এমন মানুষ থাকে, যারা শুধু অসাধারণ ফুটবলারই নয়, তার চেয়েও ভালো মানুষ, তখন তাদের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেয়া অসম্ভব নয়।’

Tags: আর্জেন্টিনাবিশ্বকাপ-২০২৬লিড স্পোর্টস
Previous Post

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

Next Post

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুল বিরোধী দলের বক্তব্যে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT