চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 03, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই। দলটির নেতারা মাঝে-মধ্যে বিদেশ থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তবে দেশের ভেতরে তৎপরতা চালানোর মতো অবস্থানে তারা নেই। ৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পুলিশ নিয়মিত দায়িত্ব ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই দায়িত্ব পালন করবে।

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশটি ত্যাগ করতে না পারেন।বেনজীরের জামিন বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এনিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের তৎপরতার বিষয়ে সতর্ক রয়েছে।

আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনায় তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

Tags: আওয়ামী লীগস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

Next Post

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল বিরোধী দলের বক্তব্যে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আহত নারী lying on the ground after explosion in Bakerganj, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT