চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা সেবাকেন্দ্র চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 30, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা ও চিলমারীর দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা সেবাকেন্দ্র চালু করেছে সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

বুধবার (৩০ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়ায় (বালাসী রোডে) ও কুড়িগ্রামের চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নত ও প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে ‘সুবর্ণজন সেবা কেন্দ্র’ নামে ফিজিওথেরাপি সেন্টার ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী নৌকা ‘সুবর্ণজনবান্ধব নৌকা’ উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম।

সুর্বণজন সেবা কেন্দ্রটিতে ফিজিওথেরাপি দেওয়ার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি রয়েছে, সেইসাথে স্নায়ুর সমস্যা জনিত শিশুদের জন্য  প্রয়োজনীয় উপকরণ সহ একটি বিশেষ কক্ষ রয়েছে। এই সেবা কেন্দ্রে যেসব সেবাগুলি প্রদান করা হবে সেগুলি হল-অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিও থেরাপির পাশাপাশি নিয়মিত চেকআপ ও দৈনন্দিন জীবন যাপনে করণীয় বিষয়ে থেরাপিউটিক কার্যক্রম। ফ্রেন্ডশিপের  অন্যান্য সেবাম কার্যক্রমের মত নাম মাত্র মূল্যে এই সেবা প্রদান করা হবে।

অন্যদিকে ‘সুবর্ণজন বান্ধব নৌকা’ নামে যে নতুন একটি নৌকা তৈরী করা হয়েছে যার বিশেষত্ব হল এটি যথাসাধ্য চেষ্টা করা হয়েছে যাতে করে প্রতিবন্ধি ব্যক্তিরা সহজেই এটিতে চড়তে পারেন এবং সেবা কেন্দ্রে আসতে পারেন। এই নৌকাটিতে হুইল চেয়ার, স্ট্রেচার সহ অন্যান্য নিরাপত্তার অন্যান্য উপকরণও রয়েছে যেমন জীবন রক্ষাকারী বয়া ও জ্যাকেট। এই নৌকাটি প্রত্যন্ত চরাঞ্চলের সেবা গ্রহিতাদের সেবা  কেন্দ্রে এসে সেবা গ্রহণে উৎসাহ প্রদান করবে।

নৌকার পাশে রঙিন বেলুনের সাজসজ্জা ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ এই সুর্বণজন সেবা কেন্দ্রের সকল প্রয়োজনীয় উপকরণ রোটারি ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়েছে। এই মহতি কার্যক্রমের মাধ্যমে ফ্রেন্ডশিপ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে পিছিয়ে থাকা প্রতিবন্ধি মানুষদেরকে সমাজের সকলে সাথে প্রাপ্ত মর্যাদার সাথে বসবাসের সুযোগের জন্য আরো দায়বদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে প্রকল্পের কাজ শুরু করে ২০২০ সালে। তার শুরু থেকেই চরে গিয়ে স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট দ্বারা সেবাগ্রহীতার বাড়ি গিয়ে সেবা প্রদান করে আসছে, যা এই অঞ্চলে প্রথম। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব নৌকাও এই অঞলে প্রথম যা চরাঞ্চলের সেবা গ্রহিতাদের সেবা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবে।

Previous Post

ছেলেদের সমান ম্যাচ ফি পাবে ইংল্যান্ডের মেয়েরা

Next Post

বিয়ে করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী

Next Post
আকবর আলী ও তার স্ত্রীর বিবাহের ছবি, সুন্দর পোশাক পরা দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী

বাংলাদেশের পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিবাদে প্রেস ক্লাবের পক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের প্রতিবাদ পেশাজীবী সমন্বয় পরিষদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT