চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের সমান ম্যাচ ফি পাবে ইংল্যান্ডের মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 30, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড নারী ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে ছেলে ও মেয়েদের সমান ম্যাচ ফির ঘোষণা দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পারিশ্রমিক দেয়ার ক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিতে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও ভারতের পথ অনুসরণ করে ইসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার শুরু হতে চলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকেই নতুন ম্যাচ ফি কার্যকর হবে। দ্বিপক্ষীয় সিরিজটিতে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টুয়েন্টি খেলবে ইংলিশ মেয়েদের দল।

গতমাসে শেষ হওয়া মেয়েদের অ্যাশেজ সিরিজে রেকর্ড গড়া ১ লাখ ১০ হাজার দর্শক সমাগমের পর বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়েছে ইসিবি। জুন ও জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টুয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের নারী দল।

যেখানে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সিরিজের পর তাৎক্ষণিকভাবে গ্রীষ্মের শুরু থেকে ছেলে ও মেয়েদের বেতন সমতার জন্য সুপারিশ করেছিল ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর ইকুইটি ইন ক্রিকেট (আইসিইসি)।

আইসিইসি’র প্রতিবেদনে দেখা যায়, ছেলেদের তুলনায় গড়ে প্রায় ৮০ শতাংশ বেতন কম পেতেন মেয়েরা, যদিও ইসিবি তা ৭০ শতাংশের কাছাকাছি বিবেচনা করে। ২০২৯ সালের মধ্যে অভ্যন্তরীণ স্তরে এবং ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে বেতন সমান করার লক্ষ্য নির্ধারণ করেছিল তারা।

ইসিবি’র এমন পদক্ষেপকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হেথার নাইট। বলেছেন, ‘এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা মেয়েদের খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ইংল্যান্ডের নারী ও পুরুষদের জন্য সমান ম্যাচ ফি দেখতে পারাটা দুর্দান্ত।’

ইসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেছেন, ‘মেয়েদের খেলায় মনোনিবেশ বৃদ্ধি আমাদের প্রধান অগ্রাধিকার। সাম্প্রতিক সময়ে আমরা ভবিষ্যতের জন্য খেলোয়াড় তৈরি করতে মেয়েদের জন্য একটি কাঠামো তৈরি করেছি। এছাড়া খেলোয়াড়দের পুরস্কার বৃদ্ধিতে উভয় ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণে বিনিয়োগ বাড়িয়েছি।’

‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর ইকুইটি ইন ক্রিকেট’র করা সমস্ত সুপারিশ বিবেচনা করছি। তবে ম্যাচ ফি সমান করার পদক্ষেপ এখন করতে পেরে আমরা খুশি। যেহেতু আমরা নারী ক্রিকেটের বিকাশ অব্যাহত রাখছি, আমরা বিনিয়োগের দিকে মনোনিবেশ করতে থাকব। যা নারী ক্রিকেট কাঠামোকে বহুদূর প্রসারিত করবে।’

Tags: আইসিইসিইংল্যান্ডইসিবিলিড স্পোর্টসহিদার নাইট
Previous Post

চাঁদের দক্ষিণ মেরুতে সালফার উপস্থিতি নিশ্চিত করেছে ভারতীয় রোভার

Next Post

দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা সেবাকেন্দ্র চালু

Next Post
চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা সেবাকেন্দ্র চালু

আকবর আলী ও তার স্ত্রীর বিবাহের ছবি, সুন্দর পোশাক পরা দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT