চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজে ইংল্যান্ড কোচকেই মাঠে ঢুকতে বাধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 08, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের কোচের ছবি, ক্যাপশনে ক্রিকেট মাঠে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশবাদী আন্দোলনকারীদের সংগঠন ‘জাস্ট স্টপ অয়েল’ অ্যাশেজসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টকে লক্ষ্য বানিয়ে কর্মকাণ্ড চালাচ্ছে। সেজন্য মাঠের খেলায় যেন বাধা না আসে, তার কড়া সতর্কতা জারি রয়েছে। এরমাঝেই ঘটেছে বিস্ময়কর এক ঘটনা। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকেই মাঠে ঢুকতে বাধা দিয়েছে নিরাপত্তারক্ষী।

হেডিংলিতে চলছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। সঠিক পাস না থাকার জন্য স্টেডিয়ামে প্রবেশ করার সময় ম্যাককালামকে বাধা দেয়া হয়। টেস্টের প্রথমদিনের খেলা শুরুর আগে ঘটে এমন কাণ্ড।

খবর, ম্যাককালামকে চিনতে না পারায় ঢুকতে দেয়া হচ্ছিল না। একপর্যায়ে সাবেক কিউই ক্রিকেটার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। ধৈর্যও হারিয়ে বসেন। নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে মাঠে প্রবেশ করেন। এসময় বলেন, ‘তোমাকে এ ঘটনার জন্য মূল্য দিতে হবে।’

এর আগে লর্ডস টেস্টে মাঠে ঢুকে খেলায় বাগড়া দিয়েছিল ‘জাস্ট স্টপ অয়েল’ সংগঠনের দুই কর্মী। হাতে কমলা রঙের পাউডার নিয়ে ঢোকা সেই দুজনের কারণে ছয় মিনিটের জন্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ বন্ধ ছিল।

আন্দোলনকারীরা রাগবি ইউনিয়ন প্রিমিয়ারশিপ ফাইনাল এবং ওয়ার্ল্ড স্নোকার চ্যাম্পিয়নশিপের খেলাতেও বাধা দিয়েছিল। গত বুধবার উইম্বলডনের ম্যাচে টেনিস কোর্টে হঠাৎ ঢুকে পড়েছিল দুই আন্দোলনকারী। তারা কমলা রংয়ের কাগজের টুকরো ঘাসের কোর্টে ছড়িয়ে দিয়েছে।

হেডিংলি টেস্টে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়। স্বাগতিক ইংল্যান্ড ২৩৭ রানে গুটিয়ে গেলে অজিরা ২৬ রানের লিড পায়। ৪ উইকেটে ১১৬ রান নিয়ে অজিরা দ্বিতীয় দিন শেষ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয়নি।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজইংল্যান্ডজাস্ট স্টপ অয়েলম্যাককালামলিড স্পোর্টসহেডিংলি
Previous Post

বিকাশ অ্যাপে অনুপম রায়-অর্ণবের লাইভ কনসার্ট

Next Post

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবক নিহত

Next Post
শিশু ও যুবকদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবক নিহত

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার গ্রেপ্তার ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT