চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবক নিহত

রউফ জালাল by রউফ জালাল
4:52 অপরাহ্ন 08, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, বগুড়া
A A
শিশু ও যুবকদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের কারণে ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শহরের চকলোকমান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন শহরের চক লোকমান এলাকার রুহুল আমিনের ছেলে।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে চকলোকমান এলাকায় ক্রিকেট খেলা নিয়ে ছোট শিশুদের মধ্যে বিরোধ হয়। বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে জসিম স্থানীয় এক নারীকে থাপ্পড় দেয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জসিম চকলোকমান এলাকায় দোতলা মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই নারীর ছেলে রাব্বী (১৪) সেখানে এসে জসিমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সাজ্জাদ হোসেন বলেন, জসিমের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। রাব্বীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

অপর দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে সকালে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ বছর। কে বা কাহারা কয়েকদিন আগে তাকে হত্যা করে পাট খেতে ফেলে রেখে গেছে। লাশটি ফুলে গেছে এবং মুখের চিহ্ন নষ্ট হয়ে গেছে।

সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার সার্কেল তানভীর হাসান, ওসি আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

Tags: বগুড়া
Previous Post

অ্যাশেজে ইংল্যান্ড কোচকেই মাঠে ঢুকতে বাধা

Next Post

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

Next Post
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার গ্রেপ্তার ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেটাররা জোড়া উইকেটের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ‍জুটির পর জোড়া উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT