চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাককালামের ডাকে টেস্টে ফিরতে নিমরাজি মঈন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 02, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
মঈন আলি ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের সেপ্টেম্বরে টেস্ট থেকে অবসর নেন মঈন আলী। একবছর হওয়ার আগেই লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা জেগেছে তার। ইংলিশ অলরাউন্ডারকে ফেরাতে আগ্রহী নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। মঈন নিজেও নিমরাজি!

সম্প্রতি লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা হেড কোচ নিয়োগ দিয়েছে ইসিবি। সাদা পোশাকের কোচের দায়িত্ব নিয়ে টেস্টে বাজে সময় কাটাতে থাকা ইংল্যান্ডকে ঢেলে সাজাচ্ছেন কিউই সাবেক ম্যাককালাম। চাইছেন মঈন আবারও টেস্টে ফিরে আসুক।

বিষয়টি নিয়ে মঈন বলেছেন, ‘বাজ (ম্যাককালাম) আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছিল খেলতে চাই কিনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার সঙ্গে খেলেছি এবং তিনি যেভাবে কাজ করেন, তা সত্যিই উপভোগ করেছি।’

‘আমরা তখন কথা বলেছি। তিনি জানতে চেয়েছিলেন যদি ভবিষ্যতে কোনো সফর থাকে তাহলে আমাকে (টেস্টে) পাওয়া যাবে কিনা। বলেছি, ওই সময়ে আমাকে ডেকো। আমরা ব্যাপারটা পর্যবেক্ষণ করবো। আমার দিক থেকে দরজা খোলা আছে। ব্রেন্ডন একজন সোজাসাপ্টা, সৎ মানুষ।’

‘আমি যখন অবসর নিলাম, তখন আমার কাছে যাওয়া কঠিন ছিল। আমার কিছু সমস্যা ছিল। ক্লান্ত ছিলাম, যতটা উপভোগ করা উচিত ততটা উপভোগ করছিলাম না।’

মঈন টেস্ট থেকে অবসরের পর নিয়মিত একাদশে থিতু হচ্ছেন জ্যাক লিচ। দলে তার অবস্থানকে নড়বড়ে করতে চান না ৩৪ বর্ষী ক্রিকেটার।

‘আমি জ্যাক লিচকে অসম্মান করতে চাই না। তাকে সমর্থন করি, ঠিক তার সমর্থনে আছি। তার উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। সে অসাধারণ বোলার।’

৬৪ টেস্টে ২৮.২৯ গড়ে ২,৯১৪ রান করেছেন মঈন। ৫টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১৪ ফিফটি। ১৯৫ উইকেটও শিকার করেছেন।

Tags: মঈনম্যাককালামলিড স্পোর্টস
Previous Post

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-বোরকা পরায় হেনস্তার অভিযোগ তদন্তের নির্দেশ

Next Post

শেষ যাত্রায় কেকে, উপস্থিত তারা

Next Post
কেকে এর শেষ যাত্রায় উপস্থিত ভক্ত ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ যাত্রায় কেকে, উপস্থিত তারা

সিলেটে স্বর্ণের চালান আটক ও একজন গ্রেপ্তার, ছবি তোলা বিমানবন্দরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান উদ্ধার, আটক ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT