চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-বোরকা পরায় হেনস্তার অভিযোগ তদন্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 02, জুন 2022
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে ‘হয়রানি-হেনস্তার’ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দেশের ৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) হিজাব ও বোরকা পরা নিয়ে হয়রানি-হেনস্তার অভিযোগ এনে ২০১৯ সালে হাইকোর্টে একটি রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা (ধর্মীয় পোশাক) পরা নিয়ে হয়রানি-হেনস্তা কেন অসংবিধানিক ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

তবে সে রুলের শুনানি এখনো হয়নি। এরই মধ্যে পুরোনো সে রিটে সম্প্রতি নতুন এক আবেদন করা হয়। সে আবেদনে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ও বোরকা পরা নিয়ে হেনস্তার অভিযোগের তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

সে আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে হেনস্তার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আগামী ৬০ দিনের মধ্যে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিজিকে বিষিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১১ অগাস্ট দিন ধার্য করেন হাইকোর্ট।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আহসান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Tags: বোরকাশিক্ষাপ্রতিষ্ঠানহাইকোর্টহিজাব
Previous Post

‘আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্রের পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি জড়িত’

Next Post

ম্যাককালামের ডাকে টেস্টে ফিরতে নিমরাজি মঈন

Next Post
মঈন আলি ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাককালামের ডাকে টেস্টে ফিরতে নিমরাজি মঈন

কেকে এর শেষ যাত্রায় উপস্থিত ভক্ত ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ যাত্রায় কেকে, উপস্থিত তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT