চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকে আছে ফুটবল বোঝে না, এমবাপে ইস্যুতে মরিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো কাইলিয়ান এমবাপের সমর্থনে মুখ খুলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে রক্ষণাত্মক খেলার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপে। নিজের ক্লাবের ফরোয়ার্ডের সমর্থনে সরাসরি সমালোচকদের তীব্র আক্রমণ করেছেন। তার মতে, তাদের মধ্যে কিছু মানুষ ফুটবল বোঝেই না, আবার কিছু মানুষ সত্যিটা বলতে চায় না। 

রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘যারা সমালোচনা করেন, তাদের নিয়ে আমি কথা বলি না। ভিনিসিয়াসের ক্ষেত্রে আমি যে প্রবাদটি ব্যবহার করেছিলাম, আজও সেটাই বলছি। যে গাছে প্রচুর, খুব বেশি ফল ধরে, মানুষ সাধারণত সেই ফলন্ত গাছের দিকেই পাথর ছুড়ে মারে।’

‘এমবাপে নিজের সমালোচনার জবাবে একদম ঠিক কথা বলেছেন। যে খেলোয়াড় ৪০টি গোল করে, সে কখনোই দলের জন্য সমস্যা হতে পারে না। যখন আপনি পারস্পরিক বন্ধুত্ব ও সম্মান তৈরি করতে সফল হন… বিষয়টি কল্পনা করুন।’

সমালোচকরা খেলা বোঝেন না এমন মন্তব্য করে মরিনহো বলেন, ‘এমন কিছু বিষয় আছে যা একজন কোচ হিসেবে আমি ভীষণভাবে মূল্যায়ন করি এবং প্রশংসা করি। কিছু মানুষ ফুটবল নিয়ে কথা বলে কিন্তু ফুটবল বোঝে না। আবার কিছু মানুষ খেলাটি বোঝে, কিন্তু তাদের সুবিধার্থেই তারা নেতিবাচক বিষয়গুলো নিয়ে কথা বলে।’

‘ইন্টার মিলান ম্যাচের শেষ মুহূর্তে আমি দলটিকে ১০ জন নিয়ে খেলতে দেখেছি। ক্লান্তিতে শক্তি হারিয়ে ফেলা কুকুরেয়া এবং ক্লান্ত এমবাপে বাম প্রান্তে রক্ষণ সামলাচ্ছিল—আমি সেটি দেখেছি। একজন কোচ হিসেবে আমি এটাকে দারুণভাবে মূল্যায়ন করি। আমার কাছে এই ধরনের আচরণ এক ধরণের আনন্দের।’

‘এমন কিছু মানুষ আছেন যারা আমার মতোই ফুটবল বোঝেন এবং তারাও বিষয়টি দেখেছেন, কিন্তু মুখে কিছু বলেন না। এর বদলে তারা বলেন যে, আমরা ভালো রক্ষণ করতে পারিনি এবং আমরা তিন-চারটি গোল হজম করতে পারতাম।’

ফরাসি ফরোয়ার্ড এমবাপে সমালোচনার জবাবে কিছুটা অহঙ্কারসুলভ ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান, ‘আমি মনে করি এমন সমালোচনা স্বাভাবিক নয়। কারণ এটি এমন একজন মানুষের জীবন যে বছরের পর বছর ধরে শ্রেষ্ঠত্বের মাঝেই বসবাস করে আসছে। মানুষের স্বভাবই হলো সবসময় কে কী করছে না, সেদিকে নজর দেয়া। যখন কেউ ১০ বছর ধরে একটি কাজ করে আসছে, তখন মানুষ আর তার মূল্যায়ন করে না।’

Tags: ইন্টার মিলানএমবাপেচ্যাম্পিয়ন্স লিগমরিনহোরায়ো ভায়োকানোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

গাজীপুরে সুটকেসবন্দী নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Next Post

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

Next Post

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

মুক্তিযুদ্ধ বৃথা গেলে পুর্বপুরুষরা আমাদের অভিশাপ দেবেন: ফজলুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT