চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের পর ভিন্নধর্মী খেলায় এমবাপের বিনিয়োগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 15, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপের ভিন্নধর্মী খেলায় বিনিয়োগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বিশ্বখ্যাত এই খেলোয়াড় ফুটবল ক্লাব কেনা কিংবা তাতে নিজেদের শেয়ার বিনিয়োগ করার শখ মিটিয়েছেন অনেক আগেই। এবার তিনি ভিন্নধর্মী একটি খেলায়ও নিজেকে যুক্ত করেছেন। ‘সমুদ্রের ফর্মুলা ওয়ান’খ্যাত ‘মার সি ফর্মুলা ১’ টুর্নামেন্টের দল ফ্রান্স সেইলজিপি দলে বিনিয়োগ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। যেখানে বিশ্বের ১২টি জাতীয় দল অংশগ্রহণ করে।

ফুটবলের বাইরে এমবাপের এসব বাণিজ্যিক কাজে দেখভাল করছে তার কেএম ফাউন্ডেশন ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোয়ালিশন ক্যাপিটাল। শুক্রবার কোয়ালিশন ক্যাপিটালই এমবাপের নতুন বিনিয়োগের খবর জানিয়েছে।

রেসিং টুর্নামেন্ট সেইলজিপির প্রধান নির্বাহী রাসেল কোটস জানিয়েছেন, ‘আমাদের সেইলজিপি পরিবারে অংশীদার ও বিনিয়োগকারী হিসেবে কিলিয়ান এমবাপেকে স্বাগত জানানোর মতো রোমাঞ্চকর কিছু হতে পারে না। সন্দেহাতীতভাবে তিনি বর্তমান সময়ে অন্যতম প্রভাবশালী অ্যাথলেট এবং বিশ্বজুড়ে ক্রীড়ামোদীদের কাছেও প্রেরণার উৎস।’

বিশ্বের অন্যতম ধনী এই অ্যাথলেট এর আগে জার্মানির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘লোয়ে’ এবং বিলাসবহুল ঘড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রিস্টচেক’-এ বিনিয়োগ করেছিলেন। এ ছাড়া ফ্রান্সের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ‘কায়েন’ ক্লাবের মালিকানাও নিয়েছেন এমবাপে। ফরাসি অধিনায়ক সেখানেই নিজেকে আটকে রাখলেন না, নতুন প্ল্যাটফর্ম হিসেবে সমুদ্রের রেসিং প্রতিযোগিতায়ও তিনি অন্তর্ভূক্ত করলেন নিজেকে।

Tags: এমবাপেফ্রান্সরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

দেশে ক্যান্সারে প্রতিবছর মৃত্যু লাখের বেশি, নিরাময় ওষুধের প্রাপ্যতা বেড়েছে

Next Post

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

Next Post
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

জামায়াত আমিরের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ ও সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

আছিয়ার হত্যাকারীদের দ্রুত বিচারের আহ্বান জামায়াত আমিরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT