চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা সিটিতে প্রথম নারী মেয়র হলেন তাহসিন বাহার

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
8:51 অপরাহ্ন 09, মার্চ 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A
কুমিল্লা সিটিতে প্রথম নারী মেয়র তাহসিন বাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৮.৮২ শতাংশ।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ১০৫ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তাহসিন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।

সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইভিএমে ভো গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার বিকাল থেকে কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে বেসরকারি ফল ঘোষণা শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে বিজয়ের পথে কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দীন বাহারের জ্যেষ্ঠ কন্যা সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও অপর দুই প্রার্থীর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বেসরকারি ফলাফলের বার্তা শিট গ্রহণ করেন তাহসিন বাহার সূচনার প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।

বেসরকারি ফলাফল অনুযায়ী নগরীর ২৭টি ওয়ার্ডের ২ লাখ ৪২ হাজার ৪৯৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪ হাজার ১১৫জন।

Tags: উপনির্বাচনকুমিল্লা সিটি কর্পোরেশন
Previous Post

‘গোল্ডডিগার’ তকমায় শিল্পার সমুচিত জবাব

Next Post

স্মরণীয় ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ

Next Post
দুটি নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়ন ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মরণীয় ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ

বিজিএমইএ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে বিজিএমইএ এর নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT