চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণীয় ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 09, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়ন ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। দুই দলের শক্তির জায়গাগুলোকে সম্মান দিতে হবে এবং একে অন্যের দুর্বলতা কাজে লাগাতে হবে। এভাবেই একটা ফাইনাল খেলা হয়। আমরা উপভোগ্য একটা ফাইনালের অপেক্ষায় আছি। মেয়েরা মুকুট পরার জন্য কঠিন পরিশ্রম করেছে। আমরা একটা স্মরণীয় ফাইনালের অপেক্ষায়।’

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে এ কথাগুলোই বলেন সাইফুল বারী টিটু। বাংলাদেশ দলের কোচ শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচকে উপভোগের মঞ্চ ভাবতেই ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন বলেও জানান।

রোববার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে মাঠে গড়াবে ফাইনাল। ট্রফি জয়ের লড়াইয়ে নামার আগে শনিবার সকালে সম্পন্ন হয় সংবাদ সম্মেলন ও ফটো সেশন। পরবর্তীতে দুপুরে দেড় ঘণ্টা আনফা কমপ্লেক্সে অনুশীলন করে লাল-সবুজের দল।

লিগপর্বে প্রথম ম্যাচে নেপালকে ২-০ হারিয়ে বাংলাদেশ শুভসূচনা পায়। ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলার মেয়েরা। নিয়মরক্ষার ম্যাচে বাঘিনীদের কাছে ৬-০ গোলে উড়ে যায় ভুটান।

আগের দেখায় টিম ইন্ডিয়াকে হারালেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহই করছেন টিটু। নিজেদের সামর্থ্যের উপরের রাখছেন আস্থা। সাবলীল ভঙ্গিতেই বলেন, ‘ফাইনাল সবসময়ই ফাইনাল। ভারত খুবই ভালো দল। তিন ম্যাচে তারা ১৮ গোল করেছে। তাদের আক্রমণভাগ কতটা শক্তিশালী, গোলগুলো সেটাই ইঙ্গিত করে। আমাদের খেলোয়াড়দের কথাও বলতে হয়, তারাও সর্বোচ্চটা দিয়েছে। আমার মতে সেরা দুই দলই ফাইনালে উঠেছে।’

ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির দিকে থাকবে স্পটলাইট। আসরে পাঁচবার বল জালে জড়িয়ে টুর্নামেন্টের গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। ভারতের রক্ষণে আতঙ্ক ছড়ানোর মতো আক্রমণভাগ থাকলেও সাবধান থাকছেন বাঘিনীদের কোচ।

‘এই বয়সের যে বাচ্চাদের নিয়ে কাজ করি, তাদের জন্য কৌশল ব্যবহার করাটা এত সহজ না। ওরা সব ম্যাচে নিজেদের শক্তিমত্তা দেখাতে চায়। এত গোল করার ক্ষেত্রে কৌশল বলে তো কিছু নেই, এটা তাদের নিজেদের গুণ। এটা দেখাতে চায় যে, তারা গোল করায় পারদর্শী। ফাইনালে স্নায়ু চাপের একটা ব্যাপার থাকে। খেলোয়াড়দের এটা মানিয়ে নিতে হবে। যারা কম ভুল করবে, তাদেরই এই ম্যাচে জেতার সুযোগ থাকবে।’

বাংলাদেশ দলের অধিনায়ক অপির্তা বিশ্বাসের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। শিরোপা জয়ের পর ট্রফি উঁচিয়ে ধরতে তার মাঝে রয়েছে প্রত্যয়। তার ভাষ্য, ‘আমাদের দল বেশি দিনের দল না। মাত্র দুই মাসের একটা দল। তারপরও আমরা পারফর্ম করছি। সবাই ভালো করছে। আমি দলের অধিনায়ক হিসেবে বলছি, আমার দল ভালো কিছুই করবে। মেয়েরা এতদিন কঠিন পরিশ্রম করেছে। ফাইনালে তারা সর্বোচ্চটা দিয়েই খেলবে।’

নেপাল ও ভুটানের সঙ্গে বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরেছিল ভারত। দলটির কোচ মুত্তাহর ফাইনালে আরও ভালো ফুটবল খেলে শিরোপা জয়ের আশাই করছেন।

‘আগামীকাল নতুন একটি দিন। গ্রুপপর্বে যা হয়েছে, তা ভুলে গেছি। স্বীকার করছি, আমাদের কিছু ভুল ছিল। তবে আমরা বিশ্বাস করি, আমাদের খেলা আসলেই ভালো ছিল। এখন আমরা উজ্জীবিত। মেয়েরা ফাইনাল খেলতে মুখিয়ে আছে।’

‘নেপাল-ভুটানের বিপক্ষে আমরা খুব বেশি সমস্যায় পড়িনি। যেসব ভুল ছিল, সেগুলো মামুলি ভুল। এই খেলোয়াড়েরা নতুন। তারা বুঝতে পেরেছে, তাদের ভুল ছিল। এই ভুলগুলো কিভাবে শোধরানো যায়, সেটাও তারা জানে। কোনো সন্দেহ নেই, আমার মেয়েরা অবশ্যই আরও ভালো ফুটবল খেলবে।’

ভারতের অধিনায়ক সবিতা রানী বাংলাদেশকে নিয়ে তার সম্মানের কথাই জানালেন। যদিও নিজের দলকেই এগিয়ে রাখলেন। বললেন, ‘আমরা তাদের শ্রদ্ধা করি। তারা ভালো দল। তবে আমরা সেরা। আমরা শুধু আমাদের খেলার দিকে মনোযোগ রাখছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব।’

Tags: অর্পিতাফাইনালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
Previous Post

কুমিল্লা সিটিতে প্রথম নারী মেয়র হলেন তাহসিন বাহার

Next Post

উৎসবমুখর পরিবেশে বিজিএমইএ এর নির্বাচন

Next Post
বিজিএমইএ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে বিজিএমইএ এর নির্বাচন

আলুর খামার থেকে তোলা তাজা আলুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT