চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি স্মরণে ডকুফিল্ম, মুক্তি কবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বছর তিনেক আগে আকস্মিক মৃত্যুতে দর্শককে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান আমেরিকান অভিনেতা ম্যাথিউ পেরি। গত শতকের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’ দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিলেন তিনি।

প্রয়াত এ তারকাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। অভিনেতার প্রয়াণ দিবস (২৮ অক্টোবর) উপলক্ষে ২৭ অক্টোবর তথ্যচিত্রটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথিউ পেরি’ নামের এই তথ্যচিত্রে থাকছে তিনটি পর্ব। এতে ম্যাথিউকে নিয়ে কথা বলেছেন তার ঘনিষ্ঠ মানুষেরা। এসবের মধ্য দিয়ে উঠে আসবে অভিনেতার সম্পর্কে অনেক অজানা তথ্য। তাছাড়া তার পরিবারের ব্যক্তিগত আর্কাইভ থেকেও যুক্ত করা হয়েছে অনেক অপ্রকাশিত ছবি ও ভিডিও।

তথ্যচিত্রটি নির্মাণ করেছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা মেরি রবার্টসন। এক বিবৃতিতে রবার্টসন বলেন, ‘পেরিকে যারা কাছ থেকে চিনতেন ও ভালোবাসতেন, তাদের মাধ্যমে দর্শকদের সামনে তার তারকা-পরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে তুলে ধরাই এই তথ্যচিত্রের অন্যতম লক্ষ্য।’

তথ্যচিত্রটিতে একজন তরুণ কমেডিয়ান থেকে টেলিভিশনের অন্যতম পরিচিত তারকা হয়ে ওঠার ম্যাথিউর যাত্রা তুলে ধরা হবে। একই সঙ্গে পরিবার, বন্ধু ও তার সঙ্গে কাজ করা সৃজনশীল ব্যক্তিদের বয়ানে উঠে আসবে অভিনেতার ব্যক্তিজীবনের নানা দিক ও সংগ্রামের গল্প।

১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ২৩৬ পর্বের ‘ফ্রেন্ডস’ সিরিজে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকা বনে যান ম্যাথিউ পেরি। তার অনবদ্য কমেডি টাইমিং ও আত্ম-পরিহাসের রসবোধ চ্যান্ডলারকে সিরিজটির অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত করেছিল।

Tags: জনপ্রিয় সিরিজফ্রেন্ডসম্যাথিউ পেরি
Previous Post

পাকিস্তানের কোক স্টুডিওতে যে জাদু, তা নেই ভারতে!

Next Post

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

তীরনই নদী

নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT