চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-সৌম্যদের ব্যাটিং দেখে বিরক্ত মাশরাফী যা লিখলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 25, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত ও আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে। ১২.১ ওভারে আফগানিস্তানের দেয়া লক্ষ্য টপকালে সেরা চারের টিকিট মিলত। যা কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার বা সাকিব আল হাসানদের কেউ। অল্প রানের লক্ষ্যে ম্যাচটাই হেরে বসেছে টিম টাইগার্স। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে বিরক্ত সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝেড়েছেন ক্ষোভ।

ম্যাচ হারের পর মাশরাফী লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকারের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোন মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিলো না। আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পরপর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেফ ম্যাচটা জিতে।’

‘অথচ আজকের হিসাবটা ছিলো শুধুই ১২.১। এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিলো না। তাতে যদি ৫০ রানেও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজ ভাবে নিতো।’

বিবেকের প্রতি দায়বদ্ধতা নিয়ে জাতীয় সংসদের হুইপ মাশরাফী আরও লিখেছেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, তাও বিবেকের কাছে হেরে যেতাম। এ ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিলো না আমাদের জন্য, এটা ছিলো ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইনশাল্লাহ। হয়তো কোন একদিন…।’

‘অভিনন্দন আফগানদের। কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চয় কাবুল এখন কাঁপছে।’

Tags: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশমাশরাফীলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

পদ্মাসেতু থেকে এখন পর্যন্ত ১৬৪৮ কোটি টাকার বেশি টোল আদায়

Next Post

সড়কে চাঁদাবাজি: নগদ টাকাসহ ৩৪ জন গ্রেপ্তার

Next Post
নগদ টাকা, মোবাইল ফোন ও চাঁদাবাজির সরঞ্জামসহ ৩৪ জন গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে চাঁদাবাজি: নগদ টাকাসহ ৩৪ জন গ্রেপ্তার

দুই বোনের ছবি, বড় বোনের পাশে ছোট বোন, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের তারকা দুই বোন, ছবিতে চেনা যায় তাদের?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT