চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের তারকা দুই বোন, ছবিতে চেনা যায় তাদের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 25, জুন 2024
in বিনোদন
A A
দুই বোনের ছবি, বড় বোনের পাশে ছোট বোন, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধশত জন্মদিন পালন করছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। মঙ্গলবার (২৫ জুন) তার ৫০ তম জন্মদিন। যদিও তিনি এভারগ্রিন। তার শরীরে যে বয়সের ছাপ এতটুকু পড়েনি, তা অভিনেত্রীকে দেখলেই বোঝা যায়!

চলুন অভিনেত্রীর বিশেষ দিনে একটু ঘুরে দেখা যাক তার ছোটবেলার ঝলক। যেই ঝলক অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করলে প্রায় সময়ই দেখা মেলে। ইনস্টাগ্রামে প্রায় সময়ই নিজের ছেলেবেলার ছবি শেয়ার করেন কারিনা। যার মাঝেই একটি ছবি এটি।

যেখানে ছোটকালের কারিশমা ও কারিনার দেখা মেলে। যদিও ছবিতে কারিনার চেহারা সেভাবে বোঝা যাচ্ছে না, তবে বড় জন যে কারিশমা তা দর্শকরা আঁচ করতে পারবেন খুব সহজেই।

১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন কারিশমা। তখন তার বয়স মাত্র ১৭ বছর। শোনা যায়, সে সময় বেশ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল কাপুর পরিবার। সংসারের হাল ধরেছিলেন কারিশমাই। পরবর্তীতে পরপর ছবিতে সাফল্য নিয়ে আর পিছন ফিরে তাকাতেই হয়নি তাকে।

তবে ব্যক্তিগত জীবনে সুখ বেশি সময় স্থায়ী হয়নি এই অভিনেত্রীর।’জিগার’ সহ-অভিনেতা অজয় ​​দেবগনের সঙ্গে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন কারিশমা। এরপর ২০০২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান করেন। কিন্তু কয়েক মাস পরে তা বাতিল হয়ে যায়।

এরপর ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর তিনি সিক্সট ইন্ডিয়ার সিইও শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। মুম্বাইতে তার পৈতৃক বাড়ি, কৃষ্ণ রাজ বাংলোতে একটি হাই প্রোফাইল শিখ বিবাহের অনুষ্ঠানে হয়। এই দম্পতির একটি কন্যা ও একটি পুত্র রয়েছে।

তবে সঞ্জয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৫ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়। বিয়ের পর থেকে অনেকটা সময় সন্তান এবং পরিবারের জন্য অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিয়েছিলেন কারিশমা। তবে বিরতি কাটিয়ে আবারও পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

Tags: ৫০তম জন্মদিনকারিনা কাপুরকারিশমা কাপুরজন্মদিন
Previous Post

সড়কে চাঁদাবাজি: নগদ টাকাসহ ৩৪ জন গ্রেপ্তার

Next Post

পা ছুঁয়ে সালাম, শুভকে বুকে টেনে নিলেন শাকিব!

Next Post
শাকিবের সঙ্গে শুভর শুভেচ্ছা বিনিময়, পা ছুঁয়ে সালাম. Channel i News - চ্যানেল আই নিউজ

পা ছুঁয়ে সালাম, শুভকে বুকে টেনে নিলেন শাকিব!

ডেনমার্কের ফুটবল সমর্থকদের সমাবেশ, জাতীয় পতাকা নিয়ে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দর্শকদের কারণে জরিমানা, তাদের খুঁজছে ডেনমার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT