চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুমের আগে চিন্তা করতাম ম্যাচসেরা হবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 02, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারুফা আক্তার

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বল হাতে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুনে স্পেলে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিপক্ষ ব্যাটিংয়ে শুরুতেই ধস নামান মারুফা, ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। পরে জানালেন, ঘুমের আগে চিন্তা করতেন কীভাবে ম্যাচসেরা হওয়া যাবে।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস।

পরে সংবাদ সম্মেলনে আসেন মারুফ। বলেন, ‘প্রথম থেকেই আমার চিন্তা ছিল উইকেট টু উইকেট বোলিং করতে হবে। আমার বলে অনেক সুইং ছিল, কিন্তু আমি লেন্থ এবং লাইন ঠিক রেখেছিলাম। জ্যোতি আপু বলেছিলেন, আমাকে বল নিয়ন্ত্রণ করতে। আমার উপরে কোন চাপ ছিল না। দল অনেক সমর্থন করেছে।’

‘আমি এ বিশ্বকাপ নিয়ে অনেক উচ্ছ্বসিত ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগে থেকেই আমি ঘুমের আগে চিন্তা করতাম আমার প্রথম ম্যাচ ভালো হবে এবং আমি ম্যাচসেরা হবো। নাহিদা আপু বলেছিলেন, আমাদের একসাথে কাজ করতে হবে এবং সোবহানা আপু বলেছিলেন, আমি ভালো বোলার, আমি ভালো করলে দল সুবিধা পাবে।’

টাইগ্রেস পেসার জানালেন, ম্যাচের আগে মায়ের সাথে ভিডিও কলে কথা হয়েছিল। বলেছেন, ‘মায়ের সাথে ভিডিও কলে কথা হয়েছিল, মা সূরা পড়ে দিয়েছিলেন। বাবা যেহেতু বাটন ফোন চালায় সেখানে ভিডিও কল নেই, তাই কথা হয় নাই।’

‘আপাতত বাংলাদেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, পরবর্তীতে কখনো বিদেশি লিগে খেলার সুযোগ পেলে খেলব।’ -যোগ করেন মারুফা।

Tags: নিগার সুলতানা জ্যোতিপাকিস্তানবাংলাদেশমারুফা আক্তারমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

কলম্বিয়া থেকে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার

Next Post

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ লক্ষ্য করে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী

Next Post
জলকামান থেকে জল ছুঁড়ে ইসরায়েলি বাহিনী হামলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ লক্ষ্য করে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচ চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ উইকেটের জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT