চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ উইকেটের জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 03, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচ চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের শতাধিক রানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথে ছুটছিল বাংলাদেশ। রশিদ খান ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম টাইগার্স। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে ১-০তে এগিয়ে গেল টিম টাইগার্স।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলেন ইমন ও তানজিদ। ফিফটি করেছেন দুজনেই। ১০৯ রানে জুটি ভাঙেন ফরিদ আহমেদ। ৪টি চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করেন ইমন। এরপর ধস নামে ব্যাটিং লাইনআপে। রশিদের শিকার হয়ে ফিরে যান ৪ ব্যাটার। তানজিদ ফেরেন ৩টি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৫১ রান করে। সাইফ হাসান (০), জাকের (৬) ও শামীম হোসেন (০) ফেরেন ব্যর্থ হয়ে। ১১৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই তানজিম সাকিবকে ফেরান নূর।

পরে রিশাদকে নিয়ে হাল ধরেন সোহান। দুজনের ৩৫ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। সোহান ১ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৩ এবং রিশাদ ৩ চারে ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

৪ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন রশিদ খান। ফরিদ ও নূর আহমেদ নেন একটি করে উইকেট।

আগে শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানদের। উদ্বোধনীতে আসে ২৫ রান। ১০ বলে ১৫ রান করা ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৩১ রানে সেদিকউল্লাহ অটলকে ফেরান তানজিম সাকিব। ১২ বলে ১০ রান করেন অটল। এরপর দ্রুত ফিরে যান দারবিশ রাসুলি (০) ও মোহাম্মদ ইসহাক (১)।

১১.১ ওভারে ৭৩ রানে আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান রিশাদ। একটি করে চার ও ছক্কায় ১৮ বলে ১৮ রান করেন ওমরজাই। ৯৫ রানে গুরবাজকে ফেরান তানজিম সাকিব। ২ চার ও ৩ ছক্কায় গুরবাজ ৩১ বলে ৪০ রান করেন।

এরপর ঝড় তোলেন মোহাম্মদ নবি। ৪ ছক্কা ও ১ চারে ২৫ বলে ৩৮ রান করে থামেন তাসকিনের শিকার হয়ে। ১২৭ রানে সপ্তম উইকেট হারায় আফগানরা। ১৩২ রানে রশিদ ফিরে যান। ২ বলে ৪ রান করেন আফগান অধিনায়ক। পরে নূর আহমেদকে নিয়ে আরও ১৯ রান যোগ করেন শারাফুদ্দিন আশরাফ। একটি করে চার ও ছক্কায় ১২ বলে ১৭ রান করেন আশরাফ। নূর রানআউট হন ৪ বলে ৬ রান করে।

রিশাদ হোসেন ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। তাসকিন, নাসুম ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট।

Tags: আফগানিস্তানজাকেরটি-টুয়েন্টি সিরিজতাসকিনবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসশারজাহ
Previous Post

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ লক্ষ্য করে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী

Next Post

বাবা হারালেন সাংবাদিক মনজুর কাদের জিয়া

Next Post
বাবা হারানো সাংবাদিক মনজুর কাদের জিয়া স্মৃতি চারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন সাংবাদিক মনজুর কাদের জিয়া

প্রয়াত ভাষা সংগ্রামী আহমদ রফিকের ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT