চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়: ব্রাজিল অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 26, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, পরিধান করেছেন হলুদ জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার ক্ল্যাসিকোয় আর্জেন্টিনার বিপক্ষে নেমে বড় ব্যবধানে হেরেছে ব্রাজিল। আলবিসেলেস্তেদের ঘরে যেয়ে ৪-১ ব্যবধানে হারের পর ব্রাজিল আরও একধাপ নিচে নেমে বিশ্বকাপ বাছাই টেবিলে চারে গেছে। দলের এমন বেহাল দশায় শুধু কোচের দোষ দেখছেন না সেলেসাওদের অধিনায়ক মার্কিনহোস।

ম্যাচের পর ব্রাজিল অধিনায়ক মার্কিনহোস জানিয়েছেন, ‘আমরা সবাই আমাদের সেরাটা দিতে পারতাম, আরেকটু ভালো করতে পারতাম। এটা শুধুই ডোরিভালের একার ব্যাপার না। সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে প্রতিপক্ষ জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়।’

‘এখানে শুধু কোচের দোষ আছে ব্যাপারটা মোটেও এমন না, খেলোয়াড়দেরও দোষ আছে। সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মাথাব্যথা থাকা উচিত। আর্জেন্টিনারও কঠিন সময় পার হয়েছিল, তারা সেটা অতিক্রম করতে সক্ষম হয়েছে। আমরা এ কঠিন সময় পার করতে পারব।’

নিজেদের দুর্দশার কথা তুলে ধরে মার্কিনহোস বলেছেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি তার থেকে অনেক বাজেভাবে খেলাটি শুরু করেছিলাম। প্রতিপক্ষের দল আত্মবিশ্বাসে ভরপুর। দলের ব্যর্থতা আমাদের ভাগ করে নিতে হবে।’

২০২৬ সালে হতে চলা ফুটবল বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মূলপর্বে পা রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ব্রাজিলের বিপক্ষে নামার আগেই পয়েন্ট টেবিলে সুখবর এসেছে মেসিদের কাছে।

Tags: আর্জেন্টিনাডোরিভালব্রাজিলমার্কিনহোসলিড স্পোর্টস
Previous Post

এএফপির সাংবাদিক গ্রেপ্তার করে তুমুল বিতর্কে তুরস্কের প্রেসিডেন্ট

Next Post

চেনা ছায়ানটে শেষবার সন্‌জীদা খাতুন

Next Post
সন্‌জীদা খাতুনের শেষ বিদায়ের জন্য ভক্তরা ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনা ছায়ানটে শেষবার সন্‌জীদা খাতুন

প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং ‘সবুজের আহ্বান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT