চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফপির সাংবাদিক গ্রেপ্তার করে তুমুল বিতর্কে তুরস্কের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 26, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
জনতা রাস্তায় জোশে, বিভিন্ন মানুষ উল্লাসে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ বুধবার (২৬ মার্চ) সপ্তম দিনে পড়েছে। গত মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছেন অন্তত ৭ জন সাংবাদিক। তার মধ্যে এএফপির চিত্র সাংবাদিকও আছেন। এই ঘটনায় বিতর্ক আরও বেড়েছে। সব মিলিয়ে আটক ১ হাজার ৪০০ জন বিক্ষোভকারী।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের পর থেকেই গোটা দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে। এক দশক পর এমন আন্দোলন দেখছে তুরস্ক। প্রশাসন কড়া ব্যবস্থা নেয়ার পরেও আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। মঙ্গলবার আন্দোলন থামাতে পুলিশ বিরাট অভিযান চালায়। সব মিলিয়ে প্রায় এক হাজার ৪০০ মানুষকে আটক করা হয়েছে বলে আন্দোলনকারীদের অভিযোগ।

সাংবাদিক গ্রেপ্তার

এএফপি-র চিত্র সাংবাদিক ইয়াসিন আকগুল মঙ্গলবারের মিছিলের ছবি তুলতে গেছিলেন। প্রশাসনের অভিযোগ, ওই সাংবাদিক বেআইনি মিছিলে অংশ নিয়েছিলেন, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সাংবাদিক জানিয়েছেন, তিনি ওই মিছিলের ছবি তুলতে গেছিলেন। মিছিলে যোগ দিতে যাননি।

ঘটনার পর এএফপি-র সিইও এবং চেয়ারম্যান ফেবরিস ফ্রাইস সরাসরি তুরস্কের প্রেসিডেন্টকে একটি চিঠি দেন। তাতে বলা হয়েছে, ‘আমরা আশা করছি, আপনি সরাসরি এই ঘটনায় হস্তক্ষেপ করবেন এবং সাংবাদিককে মুক্তির ব্যবস্থা করবেন। এই গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে মঙ্গলবার অন্তত এক হাজার বিক্ষোভকারী ইস্তাম্বুলের সিসলি অঞ্চলে পুরসভার দিকে মিছিল করেন। তাদের এখন একটাই দাবি, সরকার পদত্যাগ করুক। তাদের হাতের পোস্টার ব্যানারে লেখা ছিল, ‘তাইয়েপের পদত্যাগ চাই।’

এর্দোয়ানের হুমকি

মঙ্গলবারও চলতি বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এর্দোয়ান। তার বক্তব্য, ইমামোলুর গ্রেপ্তার নিয়ে যে অভিযোগ উঠছে, তা ভিত্তিহীন। রাজনৈতিক কারণে ইমামোলুকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি এখন আদালতের হাতে। এবং দেশের আদালত স্বাধীন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট।

বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) বিরুদ্ধে এদিনও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এর্দোয়ানের অভিযোগ, সিএইচপি মানুষকে উসকানি দিচ্ছে। উল্লেখ্য, সিএইচপি-র নেতা ইমামোলু। ২০২৮ সালের নির্বাচনে তিনি এর্দোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী। সিএইচপি ইতিমধ্যেই তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এর্দোয়ান এদিন বলেছেন, রাস্তায় যারা সন্ত্রাস সৃষ্টি করছে, তাদের আন্দোলন কোথাও পৌঁছাবে না। তারা কানাগলিতে ঢুকে পড়েছে। বস্তুত, তুরস্কের রাস্তায় মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

আরও বড় আন্দোলনের ডাক

এদিকে এর্দোয়ানের হুমকির মুখে দমছেন না আন্দোলনকারীরা। বুধবার আরো বড় জমায়েতের ডাক দেয়া হয়েছে। সিএইচপি নেতা ওজগুর ওজেল সিলভরি কারাগারে ইমামোলুর সঙ্গে দেখা করতে গেছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ইমামোলু সুস্থ আছেন, মাথা নিচু করেননি। পরিবার, সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিন ইমামোলুর সঙ্গে সাক্ষাতের পর ওজগুর জানিয়েছেন, দলের তরফ থেকে ইস্তাম্বুল পুরসভায় একজন নতুন মেয়র নিয়োগ করা হবে। ইমামোলুর পরিবর্ত হিসেবে যিনি আপাতত কাজ করবেন। এর্দোয়ান যে বিকল্প মেয়র নিয়োগ করেছেন, তা তারা মানছেন না বলে স্পষ্ট জানিয়েছে দিয়েছেন ওজগুর।

শনিবার ইস্তাম্বুলে গণমিছিলের ডাক দিয়েছেন তিনি। সমস্ত পেশার মানুষকে ওই মিছিলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিক্ষোভকারীদের জমায়েতে গিয়ে ওজগুর বলেছেন, ইমামোলুর গ্রেপ্তারের বিরুদ্ধে, স্বচ্ছ বিচারের দাবিতে, দ্রুত নির্বাচনের ডাক দিতে এই মিছিলের আয়োজন হচ্ছে। সকলে এই আন্দোলনে যোগ দিন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: গ্রেপ্তারতুরস্ক
Previous Post

আর্জেন্টিনায় কোনো পরিকল্পনাই কাজ করেনি: ব্রাজিল কোচ

Next Post

আর্জেন্টিনা জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়: ব্রাজিল অধিনায়ক

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, পরিধান করেছেন হলুদ জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়: ব্রাজিল অধিনায়ক

সন্‌জীদা খাতুনের শেষ বিদায়ের জন্য ভক্তরা ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনা ছায়ানটে শেষবার সন্‌জীদা খাতুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT