চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যাওয়া-ই কাল হলো সালমানের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 17, নভেম্বর 2023
in বিনোদন
A A
সালমান ও একজন নারী অভিনেত্রী সিনেমার সেটে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে মুক্তির শুরুটা বেশ দারুণ ছিল সালমান খান অভিনীত ছবি ‘টাইগার থ্রি’র। মুক্তির প্রথম তিন দিনে বেশ ভালো আয় করলেও চতুর্থ ও পঞ্চম দিনে (২১ ও ১৭ কোটি রুপি) এসে আয় কিছুটা কমে গেছে ছবিটির!

মুক্তির পাঁচ দিনে শুধু মাত্র ভারতে ১৮৮ কোটি রুপি আয় করলেও প্রত্যাশা অনুসারে চলচ্চিত্রটি ততটা ভালো করতে পারছে না বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার থ্রি’র বক্স অফিসে চলতে না পারার বিষয়ে তার মতামত জানিয়েছেন এবং কিছুটা হলেও হতাশা ব্যক্ত করেছেন তিনি।

মনোজ দেশাই বলেছেন যে, সালমান খানের ছবি ‘টাইগার থ্রি’ নিয়ে তার অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এখন তিনি ছবিটির আয় নিয়ে হতাশ। শুধু তাই নয়, ‘টাইগার থ্রি’ সেভাবে সফল না হওয়ার কারণও জানিয়েছেন মনোজ দেসাই। তিনি বলেছেন, ‘ছবিটিতে সুপার-ডুপার হিট কোন উপাদান নেই।

একটি ভিডিও সাক্ষাৎকারে মনোজ দেসাই বলেছেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম দীপাবলিতে সালমান খানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, ছবিটি ভালো না চলায় আমার খুব মন খারাপ হয়েছিল। রবিবার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। কিন্তু পরে দর্শক সংখ্যা কমেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি বলতে চাই যে গল্পের লাইন যিনি লিখেছেন, তিনি ঠিক কাজ করেননি। আমি ছবির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে, এই ছবিতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এই ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না।’

তিনি বলেন,“আমরা দু’টি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। আমরা আর পাকিস্তান কোন ভাবেই একসঙ্গে নেই। যখন পাকিস্তানি দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, তখন এখানকার মানুষ পটকা ফাটিয়েছিল, ভোর চারটা পর্যন্ত নাচছিল, এটাই আমাদের মানসিকতা। ওই দেশের (পাকিস্তানের) মানুষও এটা করেন। শুধু তাই নয়, সীমান্তের কাছে আমাদের মেজর-কর্নেল, আমাদের সেনাদের রোজ মরতে হয়, কাশ্মীরে আমাদের সৈন্যরা প্রতিদিন মরতে থাকেন… এসব আমাদের দুঃখ দেয়। তাই এই ছবি দর্শককে সেভাবে টানেনি।”

মনোজ দেসাইয়ের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং বলেছেন যে মনোজ দেসাই একেবারে সঠিক কথাই বলেছেন।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: আয়টাইগার থ্রিবক্স অফিসসালমান খানহল মালিক
Previous Post

দেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি

Next Post

নীল জলের কাব্য: সংসারের টানাপোড়েনের মাঝে স্বপ্ন পূরণের গল্প

Next Post
বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নীল জলের কাব্য: সংসারের টানাপোড়েনের মাঝে স্বপ্ন পূরণের গল্প

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্রে অস্বাভাবিক জোয়ার ও নৌযান চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিধিলি: মেঘনায় অস্বাভাবিক জোয়ার, নৌযান চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT