চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মিধিলি: মেঘনায় অস্বাভাবিক জোয়ার, নৌযান চলাচল বন্ধ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
5:20 অপরাহ্ন 17, নভেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্রে অস্বাভাবিক জোয়ার ও নৌযান চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার ১৭ নভেম্বর ভোর থেকে হাতিয়ার মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় কয়েক ফুট পানি বেড়েছে। গতকাল বিকেল থেকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো তীরে ফিরে এসেছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে ভার্চুয়াল মিটিং করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলেও আবহাওয়া অফিস জানায়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য জেলায় ৪৮৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৩ লাখ ৪৮ হাজার উপকূলীয় এলাকার লোকজন আশ্রয় নিতে পারবেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপির ৮ হাজার ৩৮০ জন, দু’শতাধিক রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, ১০১টি মেডিকেল টিম ও দুর্যোগ পরবর্তী সময়ের জন্য ৪৭৯ টন চাল ও নগদ ২৪ লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।

Tags: ঘূর্ণিঝড় ‘মিধিলি’নোয়াখালীমিধিলিমিধিলি উপকূল অতিক্রম করতে শুরু করেছেমেঘনা
Previous Post

নীল জলের কাব্য: সংসারের টানাপোড়েনের মাঝে স্বপ্ন পূরণের গল্প

Next Post

উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি

Next Post
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মিধিলি, বাংলাদেশে ঝুঁকি বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT