চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ৬৮৫ জন মৌসুমী টিকিটধারীকে নিষিদ্ধ করল ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেড টিকিট কালোবাজারির তদন্তের পর ৬৮৫টি মৌসুমী টিকিট বাতিল করেছে। ক্লাবটি মনে করছে, তারা সুসংগঠিত টিকিট কালোবাজারি চক্রকে প্রতিহত করতে পেরেছে। ‘বিতর্কিত’ টিকিট কালোবাজারি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে। গত গ্রীষ্মে ক্লাবের সাঁড়াশি অভিযানকে বাড়াবাড়ি বলে মনে করেছিল সমর্থক ও বিভিন্ন গোষ্ঠী। তাদের মনে হয়েছিল, এর ফলে অনেক নির্দোষ মানুষও শাস্তির মুখে পড়তে পারে। 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোববারের ডার্বি ম্যাচের আগে দ্য ১৯৫৮ একটি সমর্থকগোষ্ঠী বলছে, মৌসুমী টিকিট বাতিলের বিরুদ্ধে ভক্তদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তাদের মতে, ‘এ ব্যাপারটিতে সীমা লঙ্ঘন করা হয়েছে।’

এই সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগে নিজেদের তদন্তের সবশেষ অবস্থা প্রকাশ করেছে ইউনাইটেড। জানানো হয়েছে, ৬৮৫টি অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং ৪৬৪ জন সমর্থককে লঘু শাস্তি বা চূড়ান্ত সতর্কতা দেয়া হয়েছে।

ক্লাবের অবস্থান স্পষ্ট করতে ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘আর্থিক লাভের উদ্দেশ্যে টিকিটিং সিস্টেমের গুরুতর অপব্যবহার করায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরমধ্যে শত শত অ্যাকাউন্ট থেকে টিকিট নিয়ন্ত্রণ, বিক্রি ও বিতরণকারী সুসংগঠিত টিকিটিং চক্রের কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। এসব কর্মকাণ্ড প্রকৃত সমর্থকদের জন্য টিকিটের ন্যায্য প্রাপ্তিকে বাধাগ্রস্ত করেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে এর কোন স্থান নেই।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বর্তমান লক্ষ্য হল- টিকিটগুলো সমর্থকদের কাছে ফিরিয়ে দিতে পারা নিশ্চিত করা। এই প্রক্রিয়ার মাধ্যমে যে মৌসুমী টিকিটগুলো খালি হবে, তা মৌসুমী টিকিটের অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য বিবেচনা করা হবে।’

ইউনাইটেড জানিয়েছে, তদন্তে ১,৬১৭টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেগুলোতে ‘অস্বাভাবিক কার্যক্রম’ থাকায় আরও পর্যালোচনার প্রয়োজন ছিল। যাদের মৌসুমী টিকিট কেড়ে নেয়া হয়েছে, তাদের মধ্যে ১১৩ জন আরও তথ্যের অনুরোধে কোন সাড়া দেননি। ৭৩ জন কোন আপিল করেননি। ৪৯৯ জনের নিষেধাজ্ঞা একটি স্বাধীন আপিল প্যানেল দ্বারা বহাল রাখা হয়েছে।

Tags: ইপিএলম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

আর্চারির মান উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে সৌদি আরবে বৈঠক চপলের

Next Post

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে মানুষ ভীড় করে

গাজীপুরে সুটকেসবন্দী নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT