চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গোল হজমের পর ‘রেগে আগুন’ টেন হাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 06, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
টেন হাগের ক্ষিপ্ত মুখ ও নির্দেশনা দেওয়া দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের বিপক্ষে ৭ গোল হজম করা কিছুতেই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। সংবাদ সম্মেলনে এসে খেলোয়াড়দের পারফরম্যান্সকে অগ্রহণযোগ্য ও অপেশাদার বলেছেন।

২০১৬ থেকে এপর্যন্ত অলরেডদের বিপক্ষে একটিও জয়ের দেখা পায়নি ইউনাইটেড। সাত বছরের জয়খরা কাটানোর লক্ষ্য নিয়ে নেমেছিল রেড ডেভিলরা। টেবিলের তিন নম্বরে থাকা টেন হাগের শিষ্যরা অ্যানফিল্ডে চনমনে মেজাজে নামলেও পরে গোলবন্যায় ডুবেছে।

পরে টেন হাগ বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের মাঝেই ছিলাম না। এটা আমাদের মানের সঙ্গে যায় না। দল হিসেবে খেলতে পারিনি, অপেশাদারিত্ব ছিল। অবশ্যই রেগে আছি। এমন খেলায় অবাক হয়েছি। কারণ গত সপ্তাহ এবং মাসে এই দলের ভেতর আমি স্থিতিশীলতা ও জয়ের মনোভাব দেখেছিলাম।’

প্রথমার্ধে একটির বেশি গোল হজম করেনি। বিরতির পর অতিথি দল আরও ছয় গোল হজম করে ভরাডুবির শিকার হয়েছে। লিভারপুলের কাছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধান ৭-০ গোলে পরাজয়ের ধাক্কা নিয়ে মাঠ ছাড়তে হয় টেন হাগের শিষ্যদের।

কারাবাও কাপ জিতে ছয় বছর পর ট্রফির ছোঁয়া পাওয়া ইউনাইটেড এক সপ্তাহের মাথাতেই এমন পরাজয় দেখল। রেড ডেভিল কোচ বলছেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের মোটেও জয়ের মনোভাব ছিল না। আমরা পরিকল্পনায় অটল থাকিনি, আমাদের কাজটা করিনি। আমরা ঘুরে দাঁড়াতে পারিনি, যা সত্যিই অপেশাদারিত্ব ছিল। অবশ্যই এটা বড় একটা ধাক্কা যা অগ্রহণযোগ্য। আমি সত্যিই হতাশ এবং ক্ষুব্ধ।’

Tags: টেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেষ্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

‘বুকের মধ্যে আগুন’ শুধুই ফিকশন’: অপূর্ব

Next Post

পাকিস্তানে আত্মঘাতী মোটরবাইক হামলায় ৯ পুলিশ নিহত

Next Post
পাকিস্তানে আত্মঘাতী মোটরবাইক হামলার পর পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আত্মঘাতী মোটরবাইক হামলায় ৯ পুলিশ নিহত

বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাট ও হেলমেট নিয়ে হাসিমুখে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রান বাড়ানোর সময়ে আউট হওয়ার হিড়িক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT