চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান বাড়ানোর সময়ে আউট হওয়ার হিড়িক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 06, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাট ও হেলমেট নিয়ে হাসিমুখে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। দুই ওপেনারকে দ্রুত হারানোর পর হাল ধরেছিলেন মুশফিক ও শান্ত। ৯৮ রানের ধীরগতির জুটি গড়ে রানআউট হয়েছেন শান্ত। দেড়শো রান পার করে ফেরেন মুশফিক। একটা স্বস্তির জুটির পর রান বাড়ানোর যখন সময়, সাজঘরে ফিরে গেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে ১৭ রানে ২ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের কাজ করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বিপর্যয় সামলে ফেরেন দুজনেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান। সাকিব ৩০ বলে ২৪ রান ও আফিফ ৪ বলে ১ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন স্যাম কারেন। বাঁহাতি পেসার প্রথম ওভারে ফেরান লিটনকে (০)। রানের খাতা খোলার আগেই তিনি অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিলে ক্যাচ যায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের গ্লাভসে।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ফেরেন আরেক ওপেনার তামিম। ৬ বলে একটি চারের সাহায্যে করেন ১১ রান। টাইগার অধিনায়ক যখন আউট হন, দল তখন ১৭ রানে।

এরপর টেস্ট মেজাজে ব্যাট করে বিপর্যয় কাটিয়ে তোলেন শান্ত ও মুশফিক। ৯৮ রানের জুটি গড়েন। ২৪.৩ ওভারে ৭১ বলে ৫৩ রান করে রানআউট হন শান্ত। পরে সাকিবকে নিয়ে দেড়শো রান পার করেন মুশফিক। ৩২.৪ ওভারে বোল্ড হন ৯৩ বলে ৭০ করে।

মুশফিক ফেরার পর ব্যাটিংয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। আদিল রশিদকে ৬ মেরে আশা জাগান। পরের বলেই বোল্ড হয়ে ফেরেন। ৯ বলে ৮ রান করে যান রিয়াদ।

Tags: চট্টগ্রামতামিমবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমুশফিকরিয়াদলিটনলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

পাকিস্তানে আত্মঘাতী মোটরবাইক হামলায় ৯ পুলিশ নিহত

Next Post

কুমিল্লা চেম্বারের সভাপতি ইমরান খান মারা গেছেন

Next Post
ইমরান খান কুমিল্লা চেম্বার সভাপতি হিসেবে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা চেম্বারের সভাপতি ইমরান খান মারা গেছেন

তিনজন মানুষ বসে আলোচনা করছে, একজনের হাতে কাগজ ও কলম. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো সমাজের কিছু 'ঠোকর' খাওয়া মানুষের গল্পের ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT