চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি ফুটবলার ববি চার্লটন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ববি চার্লটনের ছবি, ফুটবল ইতিহাসের কিংবদন্তি ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার স্যার ববি চার্লটন মারা গেছেন। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ৮৬ বর্ষী কিংবদন্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, ‘আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এবং প্রিয় খেলোয়াড় স্যার ববি চার্লটনের মৃত্যুতে ম্যানচেস্টার ইউনাইটেড শোকাহত।’

‘স্যার ববি শুধু ম্যানচেস্টার বা ইউনাইটেড কিংডমে নয়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে হিরো ছিলেন। একজন ফুটবলার হিসাবে তার অসামান্য গুণাবলি ও খেলাধুলা এবং সততার জন্য প্রশংসিত ছিলেন। স্যার ববিকে সর্বদা একজন কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে।’

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ববি চার্লটন। সে বছর ব্যালন ডি’অর জেতেন তিনি। ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে লড়েছেন চার্লটন। প্রায় এক যুগের ন্যাশনাল ক্যারিয়ারে ১০৯টি ম্যাচে খেলে ৪৯টি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ম্যানচেস্টার ইউনাইটেডের কাটিয়েছেন চার্লটন। ক্লাবটির হয়ে ৭৫৮ ম্যাচ খেলে গোল করেছেন ২৪৯টি। ১৯৬৮ সালে ক্লাবকে প্রথমবার ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জেতাতে অনবদ্য অবদান রেখেছিলেন।

১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারিতে মিউনিখের বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা দুজন যাত্রীর একজন তিনি। দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের মূলদলের আট জন ফুটবলারসহ মোট ২৩ জন যাত্রী মারা গিয়েছিলেন।

Tags: ইংল্যান্ডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

জামালদের ৬০ লাখ বোনাস দিচ্ছে বাফুফে

Next Post

আরিফিন শুভ কি রাজনীতিতে আসবেন?

Next Post
শুভ নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী একজন নেতা, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিফিন শুভ কি রাজনীতিতে আসবেন?

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের মাছ, ফল ও মসলা বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ টাকার নিচে নেই ভালো কোনো সবজি, সর্বত্র ঊর্ধ্বগতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT