চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালদের ৬০ লাখ বোনাস দিচ্ছে বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাফুফের সঙ্গে জামালদের গুরুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। দেশের হয়ে অনবদ্য অর্জনে বোনাস পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ৬০ লাখ টাকা বোনাস দিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সাফের সেমিফাইনালে খেলায় ৫০ লাখ বোনাস পেয়েছিল লাল-সবুজের বাহিনী।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারলে বড় অঙ্কের বোনাস পাবে জাতীয় ফুটবল দল। শনিবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় ৬০ লাখ টাকা বোনাস প্রদানের বিষয় অনুমোদিত হয়েছে।

তিন মাসের মধ্যে জামাল ভূঁইয়ারা এক কোটি ১০ লাখ টাকা বোনাস পাচ্ছেন। বাফুফে সভাপতি সভা শেষে বলেছেন, ‘এটাই বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলব তারা আরও বেশি পায়। আমরা টাকা জোগাড় করে বোনাস দেবো।’

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ৬ টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে।

বোনাস ঘোষণা করে বাফুফে ভবনে নিজ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ পরই আবার সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন এই তিন ম্যাচে যদি কেউ স্পন্সর পৃষ্ঠপোষকতা করতে চায় তাহলে তাদের আমরা স্বাগত জানাই। কারও যদি কোনও পরিচিত কেউ থাকে বা আগ্রহী থাকে আমাদের জানাতে পারেন।’

এ সময় বোনাস চলমান রাখার প্রত্যয় ছিল সভাপতির কণ্ঠে,‌ ‘ফিলিস্তন, লেবাননের পক্ষে ভালো করলে অবশ্যই আরো বেশি বোনাস হবে।’

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইকাজী সালাউদ্দিনজামালবাফুফেলিড স্পোর্টস
Previous Post

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু ২২ অক্টোবর

Next Post

কিংবদন্তি ফুটবলার ববি চার্লটন মারা গেছেন

Next Post
ববি চার্লটনের ছবি, ফুটবল ইতিহাসের কিংবদন্তি ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি ফুটবলার ববি চার্লটন মারা গেছেন

শুভ নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী একজন নেতা, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিফিন শুভ কি রাজনীতিতে আসবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT