চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত ব্যক্তি ২ বছর পর ফিরলেন বাড়িতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 16, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
করোনায় মৃত ব্যক্তির দেহ দাফনের জন্য PPE পরিহিত স্বজনরা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দু বছর আগে করোনায় (কেভিড-১৯) মৃত্যু হয়েছিল কমলেশ পতিদারের। ভারতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু হাসপাতালেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসক। সেই মতো কাপড়ে মোড়া মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালের তরফ থেকে।

৩৫ বছর বয়সী কমলেশের শেষকৃত্য সম্পন্ন করেন তার পরিবার। কিন্তু দু বছর আগে মৃত্যু হওয়া কমলেশ হঠাৎই শনিবার সকালে বাড়ি ফেরেন। মৃত ব্যক্তিকে জীবিত দেখে বিষ্মিত হন পরিবারের সদস্যরা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না কেউই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শনিবার এই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের ধর জেলায়। দু বছর আগে মৃত্যু হওয়া এক ব্যক্তি যার শেষকৃত্য সম্পন্ন করেছে পরিবার সেই ব্যক্তি কীভাবে বেঁচে ফিরে আসতে পারেন! এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

এদিন ভোর ৬ টার দিকে করদকলা গ্রামে খালার বাড়িতে দরজা ধাক্কা দেন কমলেশ। মৃত বোনপুত্রকে জীবিত অবস্থায় দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না খালার বাড়ির কেউই।

পুলিশকে কমলেশের এক খালাতো ভাই জানান, ২০২১ সালে করোনা আক্রান্ত হওয়ায় গুজরাট ভাদোদরার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল কমলেশকে। কিন্তু হাসপাতালেই মৃত্যু হয় তার। ভাদোদরার হাসপাতাল থেকে কমলেশের মৃতদেহ নিয়ে তার গ্রামে ফিরে শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেই মৃত ব্যক্তি কিভাবে জীবিত থাকতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি কোভিড মৃতদেহদের কাপড়ে মোড়ানো হয় বলে অন্য কারো মৃতদেহের সঙ্গে অদল বদল হয়েছিল কমলেশের!

তাহলে দুবছর ধরে কোথায় ছিলেন কমলেশ? কেনইবা এতোদিন তিনি ফেরেননি বাড়িতে? এ নিয়ে উঠছে প্রশ্ন।

Tags: করোনাকেভিড-১৯
Previous Post

অতিরিক্ত গরমে শরীরে খুবই প্রয়োজন ইলেকট্রলাইট পানি

Next Post

প্রশংসা পাচ্ছে ‘লোকাল’-এর ট্রেলার, মুক্তি ঈদে

Next Post
অভিনেতা ট্রেলার দেখছেন, ঈদে মুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা পাচ্ছে 'লোকাল'-এর ট্রেলার, মুক্তি ঈদে

শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশের পর আদালত থেকে আসামি ও পুলিশ সদস্যরা বের হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT