চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত গরমে শরীরে খুবই প্রয়োজন ইলেকট্রলাইট পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 16, এপ্রিল 2023
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
তাজা লেবু, পুদিনা পাতা ও বরফ দিয়ে তৈরি পানীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত গরমে আমাদের শরীর ডিহাইড্রেটেট হয়ে পড়ে। এসময় প্রয়োজন বেশি বেশি পানি খাওয়া। তবে শুধু পানি আমাদের দেহের আদ্রতা ধরে রাখতে যথেষ্ট না। আদ্রতার অভাবে আমাদের মুখের মধ্যে আঠালো ও শুষ্ক অনুভূতি হয়, বারবার তৃষ্ণা লাগে, মুখের মধ্যে ফুস্করি বা ঠোঁটে ফাটল দেখা দেয়, গলাতে শুষ্ক অনুভূতি হয়, শুষ্ক, লাল, আঁচড় কাটা জিহ্বা হয়, খাবার চিবাতে ও গিলতে সমস্যা হয়, ইত্যাদি।

কিন্তু তীব্র গরমে ঘামের সঙ্গে যে পরিমাণ পানি, লবণ শরীর থেকে বের হয়ে যায়, তার ঘাটতি শুধু পানি পূরণ করতে পারে না। পুষ্টিবিদদের মতে, সাধারণ পানি শুধু তৃষ্ণা মেটানোর কাজ করে। কিন্তু যে খনিজগুলি ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, তার ঘাটতি পূরণ করতে পারে না। তাই শুধু পানি খাওয়াই যথেষ্ট নয়। খেতে হবে ইলেকট্রলাইট পানি।

ইলেকট্রলাইট পানি কী?

ইলেকট্রলাইট এটি খনিজ উপাদানের সমষ্টি। যা পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে। দৈনিক যে খাবার ও পানীয় আমরা গ্রহণ করি সেখানে থেকেই শরীর ‘ইলেক্ট্রোলাইট’য়ের যোগান পায়। যে খনিজগুলো থেকে এই উপাদান পাওয়া যায় সেগুলো হলো পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। শরীরের বিভিন্ন দৈনন্দিন কাজ সম্পন্ন করতে ব্যবহার হয় এই ‘ইলেক্ট্রোলাইট’। এর মধ্যে উল্লেখযোগ্য হল শরীরে পানি ও অম্ল-ক্ষারের ভারসাম্য বজার রাখা, বিভিন্ন কোষের মধ্যে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া এবং সেখান থেকে বর্জ্য অপসারণে সহায়তা করা, স্নায়ু, পেশি, হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণ করা।

ইলেকট্রলাইট পানি তৈরি প্রণালি:

উপকরণ

পানি: ২ কাপ
কমলার রস: আধ কাপ
লেবুর রস: ১০ চা চামচ
সামুদ্রিক লবণ: এক চিমটি
মধু: ২ চা চামচ

সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন। চাইলে সামান্য বরফ যোগ করতে পারেন। তৈরি হয়ে যাবে আপনার ইলেকট্রলাইট পানি।

Tags: গরমপানি
Previous Post

ডিক্যাপ্রিও’র ৩ ঘণ্টা ৫৪ মিনিটের ছবি!

Next Post

করোনায় মৃত ব্যক্তি ২ বছর পর ফিরলেন বাড়িতে

Next Post
করোনায় মৃত ব্যক্তির দেহ দাফনের জন্য PPE পরিহিত স্বজনরা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত ব্যক্তি ২ বছর পর ফিরলেন বাড়িতে

অভিনেতা ট্রেলার দেখছেন, ঈদে মুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা পাচ্ছে 'লোকাল'-এর ট্রেলার, মুক্তি ঈদে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT