চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 23, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি।

এর আগে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফিলিং স্টেশনে থাকা তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় মীর হোসেনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

জানা যায়, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তাকর্মী। প্রায় ২০ বছর ধরে সেখানে কাজ করছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ সিকদার জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে ছিলেন। সেখানেই বিকেলে মারা যান তিনি।

Tags: মহাখালীমহাখালী আগুন
Previous Post

হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় বাংলাদেশের

Next Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশা নিধনের জন্য চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়, নাঈম ও সোহান, স্কোয়াডে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈমের বাদ পড়া এবং সোহান-সাইফ যে কারণে স্কোয়াডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT