চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় বাংলাদেশের

টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 23, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টুয়েন্টিতে গ্রুপ পর্বে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই সেমিফাইনালে যেতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজদের। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সেই ম্যাচে হেরে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে নুরুল হাসান সোহানের দল।

ডারউইনে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে অ্যাডিলেড স্ট্রাইকার্স। তাতে ৭ উইকেটের বড় জয় পায় তারা। সেমির টিকিট পেতে জয়ের পাশাপাশি আফিফ-সোহানদের মেলাতে হতো নেট রানরেটের কঠিন সমীকরণও। কিন্তু এসবের কিছুই করতে পারল না তারা।

ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও বোলিংটা খুব ভালো হয়নি বাংলাদেশ এ দলের। নাঈম শেখ ও জিসান আলমের উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। জিসান অর্ধশতক পূর্ণ করেই আউট হন, দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে তার ব্যাট থেকে। সোহান দ্রুত ফিরলেও আগ্রাসী মেজাজে খেলেন আফিফ হোসেন। তার ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কার মার ছিল। ইয়াসির আলিকে সঙ্গে নিয়ে গড়েন ২৯ বলে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি। তাতে শেষপর্যন্ত ১৭৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।

অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির হয়ে হানো জ্যাকবস নেন সর্বোচ্চ ৩ উইকেট, খরচ করেন ৩৩ রান।

বড় পুঁজি নিয়েও কোনোরকম প্রতিরোধই গড়তে পারেননি বোলাররা। অ্যাডিলেডের দুই ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি ও জ্যাক উইন্টারের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। ম্যাককেঞ্জি পেয়ে যান সেঞ্চুরির দেখাও। ৫৩ বলে ১৫ চার ও এক ছক্কায় অপরাজিত ১০২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি।

আরেক ওপেনার উইন্টার করেছেন ৩৫ বলে ৩৫ রান। এ ছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান আসে হ্যারি মেন্নাতির ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ২৮ রানে ২ উইকেট পেয়েছেন সাইফ।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডজিসাননাঈমবাংলাদেশলিড স্পোর্টসসোহান
Previous Post

ট্রোলের ঢেউয়েও অটল মৌনীর নৌকা!

Next Post

সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

Next Post
বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

ডেঙ্গু মশা নিধনের জন্য চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT