চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মাসে ৪ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বিমানবন্দরে অভিবাসী যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার দায়ে গত ১০ মাসে আটক চার হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।

রোববার ২২ সেপ্টেম্বর মালদ্বীপের ইমিগ্রেশন এর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।যদিও এসব অভিবাসীদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তা প্রতিবেদনে ‍উল্লেখ করা হয়নি।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপ থেকে মোট ৪ হাজার ৫৪ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৫ দশমিক ৪ শতাংশ বেশি।

এছাড়াও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন কন্ট্রোলারের যৌথ অভিযানে অবৈধ ব্যবসা এবং খাদ্য উৎপাদন কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কিছু অভিবাসীকে বর্তমানে আটক করা হয়েছে। যারা দেশটির খাদ্য নিরাপত্তার মান পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব ব্যবসায়ীদেরও দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযান চলছে। এতে প্রতিদিনই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করছে দেশটির ইমিগ্রেশন। এই অবস্থায় দেশটিতে বর্তমানে  অবৈধভাবে বসবাসরত প্রায় দেড় লাখ বাংলাদেশিদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে।

Tags: অভিবাসীমালদ্বীপ
Previous Post

বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Next Post

রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে পুনর্বহাল

Next Post
রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে পুনর্বহাল

চীনা জাতীয় জরুরি চিকিৎসা দল বাংলাদেশে পৌঁছেছে, স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢাকায় চীনের মেডিকেল টিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT