প্রধান উপদেষ্টার অনুরোধে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের ১০ সদস্যের মেডিকেল টিম। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের মেডিক্যাল টিমকে স্বাগত জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, এদেশের মানুষের পাশে দাঁড়াতেই একাত্ম হয়েছে দলটি।








