চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
Bangladeshi politician speaking at a press conference with a microphone. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ হয়। তবে সময়ের অভাবে তা শেষ না হওয়ায় আজ বাকি অংশ গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। সাক্ষ্য শেষ হলে পরবর্তী সাক্ষী হিসেবে উপস্থিত হবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় ১৪ কার্যদিবসে মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর তিনজন এবং ২ সেপ্টেম্বর সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী হিসেবে যুক্ত হওয়া মামলার আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আদালতের সামনে শেখ হাসিনা ও কামালের নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিষয়ে তথ্য দেন এবং ক্ষমা চান।

১ সেপ্টেম্বর দশম  দিনের শুনানিতে ছয়জন সাক্ষী আদালতে উপস্থিত হন, যাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন।

সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী সংঘটিত সহিংসতার নৃশংস বিবরণ। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় শেখ হাসিনা, কামালসহ জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্রে রয়েছে ২,০১৮ পৃষ্ঠার তথ্যসূত্র, ৪,০০৫ পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকার বিস্তারিত বিবরণ ২,৭২৪ পৃষ্ঠায়। মামলায় মোট ৮১ জন সাক্ষী রাখা হয়েছে।

গত ১২ মে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Tags: মানবতাবিরোধী অপরাধ মামলামাহমুদুর রহমানশেখ হাসিনাসাক্ষ্য গ্রহণ
Previous Post

আফগান কোচ ভেবেছিলেন বাংলাদেশ কয়েকবারের এশিয়া ‘চ্যাম্পিয়ন’

Next Post

লিভারের ৭৫ ভাগই অকেজো, কীভাবে সুস্থ আছেন অমিতাভ?

Next Post
অমিতাভ বচ্চন লিভার সমস্যা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারের ৭৫ ভাগই অকেজো, কীভাবে সুস্থ আছেন অমিতাভ?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃশ্য, শক্তিশালী ও দৃঢ়চেতা মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT