চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃশ্য, শক্তিশালী ও দৃঢ়চেতা মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে "র‍্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপত্র" হিসেবে চিহ্নিত করেছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে ট্রাম্প অভিযোগ করে বলেন, নিউইয়র্ক টাইমস গত কয়েক দশক ধরে তার বিরুদ্ধে একটি মিথ্যাচার ও অপপ্রচারের অভিযান চালিয়ে আসছে এবং পত্রিকাটি এখন র‌্যাডিকাল লেফট ডেমোক্রেট পার্টির মুখপাত্রে পরিণত হয়েছে।

ট্রাম্প বলেন, আজ আমি গর্বের সঙ্গে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও কুৎসা রটনার মামলা দায়ের করেছি। এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে নিচু ও বিকৃত একটি সংবাদপত্রে পরিণত হয়েছে।

রিপাবলিকান এই নেতা দাবি করেন, নিউইয়র্ক টাইমস যেভাবে ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করেছে, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ প্রচারণা অনুদান।

তিনি আরও অভিযোগ করেন, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ)’ আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে যা পুরো জাতির বিরুদ্ধেই অপমান।

ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে অন্যান্য লিবারেল মিডিয়া যেমন এবিসি ও সিবিএস-এর সঙ্গে তুলনা করে বলেন, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবৈধ এবং অগ্রহণযোগ্য অপব্যবহার করে আসছে।

ট্রাম্প আরও বলেন, নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে মিথ্যা, কুৎসা ও অপপ্রচার চালিয়ে আসছে এবং এই অপচেষ্টা এখনই থেমে যাবে। মামলাটি ফ্লোরিডা রাজ্যে দায়ের করা হয়েছে।

তিনি তার বার্তার শেষাংশে নিজের পরিচিত স্লোগান দেন “মেইক আমেরিকা গ্রেট এগেইন!”

ট্রাম্পের এই মামলা পূর্বের বেশ কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা মামলার ধারাবাহিকতা। এবিসি নিউজের সঙ্গে করা এক মামলার নিষ্পত্তিতে ১৫ মিলিয়ন ডলার ট্রাম্প লাইব্রেরিতে অনুদান দিয়েছিলেন।

একইভাবে, সিবিএস-এর মূল কোম্পানি প্যারামাউন্ট কমলা হ্যারিসের এক সাক্ষাৎকার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১৬ মিলিয়ন ডলার ট্রাম্প লাইব্রেরিতে অনুদান দেয়।

Tags: নিউইয়র্ক টাইমসমামলামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

লিভারের ৭৫ ভাগই অকেজো, কীভাবে সুস্থ আছেন অমিতাভ?

Next Post

জামায়াতের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Next Post
চীনের রাষ্ট্রদূত ও জামায়াতের আমিরের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় চলতি মৌসুমে পাটের ভালো ফলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT