চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে থাকবো, পাঁচ বছর পর আবার দেখা হচ্ছে: মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 অপরাহ্ন 08, জানুয়ারি 2024
in বিনোদন
A A
মাহি ভোটের ফলাফল নিয়ে উদ্বিগ্ন নন, তিনি নিজস্ব ভাবনায় ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) বড় ব্যবধানে পরাজিত হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। তার আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী।

মাহির পরাজয়ে অনেকেই ভেবেছেন, নির্বাচনে হেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাকে নিয়ে নানা কথা বলছেন। কিন্তু না; এক ভিডিও বার্তায় মাহি বললেন, একটু মন খারাপ হলেও মানসিকভাবে ভেঙে পড়িনি। আমি প্রতিটি কাজের নেগেটিভ দিক চিন্তা করে শুরু করি। ভোটে যে কোনো ফলাফলের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম।

জাতীয় নির্বাচনের আগে মাহি তার নির্বাচনী ইশতেহারে ১৭টি বিষয় উল্লেখ করেছিলেন। সেগুলোর মধ্যে অন্যতম ছিল প্রত্যেকের ঘর কর্মসংস্থান হবে, তরুণরা হবে উদ্যোক্তা। আরও ছিল নির্বাচনী একালায় সড়কের উন্নয়ন।

সোমবার রাতে এক ভিডিও বার্তায় পোড়ামন, ভালোবাসা আজকাল, অগ্নি, নবাব এল.এল.বি ছবির নায়িকা মাহি তার দেয়া ইশতেহারের এই প্রসঙ্গ টেনে বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। ব্যক্তিগতভাবে কাজগুলো করা অনেক চ্যালেঞ্জিং। তবুও আমার দিক থেকে সাকসেসফুলি করার চেষ্টা অব্যাহত থাকবে।

নৌকার বিজয়ী প্রার্থী ওমর ফারুক চৌধুরীর উদ্দেশে মাহিয়া মাহি বলেন, সড়কে গরুর গাড়ি চলার মতো অবস্থা। বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা আছে। যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে অনুরোধ করবো গত ১০ বছরে তিনি যেটা করেননি এই পাঁচ বছরে যেন এটা করেন। কারণ তার জনপ্রিয়তা গত ১৫ বছরে জিরো অবস্থায় এসেছে। তিনি যেন এটি কাটিয়ে ওঠেন। তিনি পাশ করতে পেরেছেন শুধুমাত্র নৌকা প্রতীকের জন্য।

নির্বাচনে হারলেও মাঠ ছাড়ছেন না মাহি। তার কথায় বোঝা গেল দ্বিগুণ উৎসাহে তিনি কাজ করে যাবেন। মাহিয়া মাহি বলেন, আমি কিন্তু মাঠে আছি। পাঁচ বছর পর আবারও দেখা হচ্ছে। এই সময়ে আমার পক্ষে যারা কাজ করবে তাদের যদি ডিস্টার্ব করা হয় মনে রাখবেন আমি কিন্তু দুর্বল নই। কর্মীদের যদি বাধা দেয়া হয় তাহলে আমি প্রতিহত করবো। যেসব কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য প্রয়োজনে আমি জানও দিয়ে দেব।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মাহি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রশাসন, নির্বাচন কমিশনের কাছে যখন সহযোগিতা চেয়েছি তারা আমাকে হেল্প করেছে। যদিও আমি কম ভোট পেয়েছি কিন্তু ওটা ব্যাপার না। একজন নারী হয়ে আমি যেভাবে নির্বাচন করেছি এটা সকলের অ্যাপ্রিসিয়েট করা করা উচিত।

Tags: নির্বাচননৌকাভোটমাহিমাহিয়া মাহিরাজশাহীলিড বিনোদনসিনেমা
Previous Post

বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ারের চিরবিদায়

Next Post

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় যা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র

Next Post
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো, আলো ঝলমলে ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় যা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT