চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ারের চিরবিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 08, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জার্মান ফুটবল কিংবদন্তি বেকেনবাউয়ারের চিরবিদায়, স্মরণীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারটা ছিল কাব্যের মত সাজানো, ভালোবেসে মানুষ ডাকতো তারে কাইজার নামে। রক্ষণভাগের খেলোয়াড় হলেও প্রতিপক্ষের জন্য ছিলেন আতঙ্কের আরেক নাম। খেলোয়াড় ও কোচ হিসেবে জার্মানির হয়ে জিতেছিলেন দু’বার বিশ্বকাপ। কিংবদন্তি ফুটবলার ফ্রেঞ্জ বেকেনবাওয়ার চলে গেলেন ৭৮ বছর বয়সে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে।

জার্মান সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর জানিয়েছে।বার্ধক্যজনিত নানান জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বেকেনবাওয়ার। গত কয়েকদিন ধরে ছিলেন হাসপাতালে। ফেরা হলো না আর তার হাসপাতাল থেকে। সোমবার চলে গেলেন মৃত্যুর ডাকে সাড়া দিয়ে।

১৯৭৪ সালে দুই ভাগে বিভক্ত ছিল জার্মানি। সে বছর তার নেতৃত্বে পশ্চিম জার্মানি বিশ্বকাপ জিতে। ১৯৯০ সালে কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেন বেকেনবাওয়ার।অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী প্রথম ফুটবলার তিনি।

১৯৭৪ সালে সেই সময়ের পশ্চিম জার্মানির বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বেকেনবাওয়ার। পরে কোচ হিসেবেও ১৯৯০ সালে জেতেন শিরোপা। ইতিহাসে অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী প্রথম ফুটবল ব্যক্তিত্ব তিনি।

বেকেনবাওয়ার মধ্যভাগের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করলে পরে ক্যারিয়ারে দীর্ঘ সময় কাটিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড়ের ভূমিকায়। নিপুণ পাস ও লম্বা দৌড়ে আক্রমণভাগেও দারুণ অবদান রাখতে পারতেন এই কিংবদন্তি।

১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বেকেনবাওয়ার। তার বাবা ছিলেন ডাক বিভাগের কর্মী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টানাপোড়েনের সময়ে কষ্টেই কেটেছিলো তার শৈশব।

১৯৫৪ সালে স্থানীয় একটি ক্লাবে নাম লিখিয়ে ফুটবলে যাত্রা শুরু হয় তার। এরপর পর যোগ দেন বায়ার্ন মিউনিখের যুবদলে। ১৯৬৪ সালে মূল দলে অভিষেক হয় তার। একবছর পরেই অভিষেক হয় জাতীয় দলে।

পশ্চিম জার্মানির হয়ে ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে অংশ নেন বেকেনবাওয়ার। প্রথমবার রানারআপ ও দ্বিতীয়বার তৃতীয় স্থান লাভ করে দল। এরপর ১৯৭৪ সালে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে পশ্চিম জার্মানি।

বায়ার্ন মিউনিখের হয়েও অনন্য অবদান রেখেছেন বেকেনবাওয়ার। বুন্দেসলিগা জায়ান্টদের করেছেন ইউরোপ সেরাও। বায়ার্নের হয়ে সব মিলিয়ে ৫৮২ ম্যাচে করেছে ৭৪ গোল। আর গোল করিয়েছেন ৭৫টি। জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ১৪ করেছেন এই কিংবদন্তি, আর গোলে সহায়তা করেছেন ১০টিতে।

১৯৭২ ও ১৯৭৬ সালে ব্যালন ডি’অর জিতেছেন বেকেনবাওয়ার। এছাড়া জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছেন চারবার- ১৯৬৬, ১৯৬৮, ১৯৭৪ ও ১৯৭৬ সালে।

Tags: জার্মানিবেকেনবাওয়ারলিড স্পোর্টস
Previous Post

রাজশাহীর আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

Next Post

মাঠে থাকবো, পাঁচ বছর পর আবার দেখা হচ্ছে: মাহি

Next Post
মাহি ভোটের ফলাফল নিয়ে উদ্বিগ্ন নন, তিনি নিজস্ব ভাবনায় ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে থাকবো, পাঁচ বছর পর আবার দেখা হচ্ছে: মাহি

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো, আলো ঝলমলে ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় যা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT