চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবকে ‘হুমকি’ আখ্যা দিলেন মাহাথির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 03, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাহাথির মুহিউদ্দিনের ছবি, তিনি একজন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ বলে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তার দাবি, এটি কোনো শান্তি উদ্যোগ নয়, বরং ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করানোর পরিকল্পনা।

শুক্রবার ৩ অক্টোবর এক ফেসবুক পোস্টে মাহাথির লেখেন, এই প্রস্তাব হামাসকে দেওয়া কোনো শান্তি আহ্বান নয়; বরং বলা হয়েছে— চার দিনের মধ্যে মেনে নাও, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে।

তিনি বলেন, ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে এই প্রস্তাব তৈরি করেছেন, যা ইসরায়েলের দখল নীতির অংশ হিসেবেই কাজ করবে। ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প শান্তির দূত নন, বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও তার ব্যর্থতার উদাহরণ রয়েছে।

সাবেক এই মালয়েশীয় নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সহায়তা প্রদান করবে।

Tags: ডোনাল্ড ট্রাম্পফিলিস্তিন
Previous Post

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post

ব্ল্যাকআউট থেকে আবারও ইন্টারনেট চালু আফগানিস্তানে || Channel i News

Next Post
আফগানিস্তানে ইন্টারনেট পুনরায় চালু, মানুষ মোবাইল ফোনে সংযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাকআউট থেকে আবারও ইন্টারনেট চালু আফগানিস্তানে || Channel i News

নৌকা চালানোর সময় রাতের দৃশ্য ও জিপিএস ট্র্যাকিং ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

সব বাধা পেরিয়ে এখনও গাজার পথে ভেসে চলছে 'ম্যারিনেট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT