চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব বাধা পেরিয়ে এখনও গাজার পথে ভেসে চলছে ‘ম্যারিনেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 03, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নৌকা চালানোর সময় রাতের দৃশ্য ও জিপিএস ট্র্যাকিং ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের অবরোধ ও সামরিক হুমকি উপেক্ষা করে গাজার উদ্দেশে এখনও ছুটে চলেছে ‘ম্যারিনেট’ নামের একটি ত্রাণবাহী জাহাজ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে এটি গাজার দিকে যাত্রা করেছে, যদিও বাকি সব জাহাজ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ (৩ অক্টোবর) শুক্রবার পর্যন্ত ফ্লোটিলার অন্য সব জাহাজ আটকে গেলেও পোল্যান্ডের পতাকাবাহী ছোট জাহাজ ‘ম্যারিনেট’ এখনও আন্তর্জাতিক জলসীমা দিয়ে ঘণ্টায় প্রায় ২.১৬ নটিক্যাল মাইল বেগে এগিয়ে যাচ্ছে। জাহাজটি বর্তমানে গাজার জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

‘ম্যারিনেট’-এ ছয়জন যাত্রী রয়েছেন এবং এখনও জাহাজটিতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ সক্রিয় আছে। ফলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন আয়োজকেরা। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জাহাজের ক্যাপ্টেন জানান, ইঞ্জিনে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে।

এর আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ফ্লোটিলার আয়োজক সংগঠন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানায়, ম্যারিনেট ফিরে যেতে অস্বীকার করেছে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং আতঙ্ক, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। গাজা একা নয়। ফিলিস্তিনের কথা পৃথিবী ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, ম্যারিনেট যদি গাজার দিকে যাত্রা অব্যাহত রাখে, তবে সেটিকে সক্রিয় যুদ্ধক্ষেত্রে অনুপ্রবেশ ও অবরোধ ভাঙার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করে প্রতিহত করা হবে।

Tags: গাজা
Previous Post

ব্ল্যাকআউট থেকে আবারও ইন্টারনেট চালু আফগানিস্তানে || Channel i News

Next Post

আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

Next Post
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও সড়ক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT