চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রী একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা ইমরাউল রাফাত পরিচালিত ছবি ‘মেইড ইন চিটাগং’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশটির ২২টি শহরের ৫১ প্রেক্ষাগৃহে চলবে সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এ ছবি। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘মেইড ইন চিটাগং’ যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হচ্ছে।

পরিবেশনা সংস্থা থেকে জানা যায়, জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় সপ্তাহব্যাপী ২৮টি শো থাকবে। রূপকথা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেন এনামুল কবির সুজন।

ওটিটি পার্টনার বিঞ্জ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ ।

‘মেইড ইন চিটাগং’র মুক্তি উপলক্ষে ৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ, প্রযোজক এনামুল কবির সুজন, অনলাইনে যুক্ত হয়েছিলেন সিনেমার অভিনেতা পার্থ বড়ুয়া।

অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা সাজু খাদেম, চিত্রলেখা গুহ প্রমুখ।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি । এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ । ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। রোমান্টিক কমেডি এই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।’

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, ‘মেইড ইন চিটাগং’ সিনেমায় বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় সাব-টাইটেল করা থাকবে। ছবিটি কানাডা এবং মধ্যপ্রাচ্যের দুবাই, ইউএই, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস।

Tags: অপর্ণা ঘোষইমরাউল রাফাতপার্থ বড়ুয়াবায়স্কোপ ফিল্মসমেইড ইন চিটাগং
Previous Post

কটাক্ষের শিকার জাহ্নবী, ‘কষ্ট লাগে’ বললেন অভিনেত্রী

Next Post

রমজানকে সামনে রেখে দোকান মালিকদের ৪ দাবি

Next Post
বাংলাদেশ দোকান মালিক সমিতির লোগো, শপ ও ব্যবসায়ীদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানকে সামনে রেখে দোকান মালিকদের ৪ দাবি

উদ্ধারকাজে ধীরগতির অভিযোগে প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধারকাজে ধীরগতির অভিযোগে প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT