চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কটাক্ষের শিকার জাহ্নবী, ‘কষ্ট লাগে’ বললেন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জাহ্নবী কাপুরের ছবি, কটাক্ষের শিকার, অভিনেত্রী কষ্টের কথা বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে ‘স্বজনপ্রীতি’ বা ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই। বলা হয়ে থাকে, তারকাদের সন্তানরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। সিনেমার ব্যাপারে বরাবরই তারা বিশেষ সুবিধা পান। কিন্তু বলিউডে অভিষেকের শুরু থেকেই নানান কটূক্তির মুখে পড়তে হয়েছে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।

‘ধড়ক’ অভিনেত্রীর দাবি, বাবা-মায়ের নাম ভাঙ্গিয়ে কখনো কাজ পাননি তিনি। কিন্তু তারপরও প্রতি মুহূর্তে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাতকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন জাহ্নবী।

সাক্ষাতকারে ‘গুঞ্জন সাক্সেনা’ অভিনেত্রী বলেন, সোশ্যাল হ্যান্ডেলে যখন কোন বেনামী ব্যক্তি বলেন, ‘অভিনয় পারো না তো করো কেন, নেপোকিড?’  তখন সত্যিই খুব কষ্ট লাগে। কারণ, একটি কাজের পিছনে একজন আর্টিস্ট কি পরিমাণ পরিশ্রম করেন তা কেউ বিবেচনা করে না। বরং ভুল ধরতেই ব্যস্ত থাকে। তবে হ্যাঁ, কেউ যদি কাজ দেখে বিবেচনা করে বলে, ‘মিলি’তে তুমি ভালো ছিলে, কিন্তু অন্য ছবিতে তোমার অভিনয়ের উন্নতি করতে হবে’, তাহলে আমি সেটাকে সম্মান করি। কেননা দর্শক ভালো কাজ দেখার আশা করলে আর্টিস্ট হিসেবে আমি তা করার চেষ্টা করবো।

এর আগে এক সাক্ষাতকারে জাহ্নবী জানিয়েছিলেন, ‘আমি হাড়ভাঙা পরিশ্রম করি, কারণ বাবা-মা’র মুখ উজ্জ্বল করতে চাই। তবে আমি নিজের কাজটা ভালোবাসি। আমি ধীরে ধীরে বুঝেছি আমাকে নিজের কাজটা এনজয় করতে হবে। আমি চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দিতে, যাতে আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে’।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক করেছিলেন। পরবর্তীতে তাকে দেখা যায় ‘গুঞ্জন সাক্সেনা’তে। যেখানে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও ‘মিলি’ ও ‘গুড লাক জেরি’তেও বিশেষ নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সূত্র: বলিউড লাইফ

Tags: জাহ্নবী কাপুরবলিউড অভিনেত্রীশ্রীদেবী কন্যা
Previous Post

শান্তিরক্ষা মিশনে গাম্বিয়ায় সেনা মোতায়েনে সম্মত বাংলাদেশ

Next Post

যুক্তরাষ্ট্রের ৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

Next Post
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রী একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

বাংলাদেশ দোকান মালিক সমিতির লোগো, শপ ও ব্যবসায়ীদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানকে সামনে রেখে দোকান মালিকদের ৪ দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT