চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ শুরু

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
2:51 অপরাহ্ন 12, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
জেদ্দায় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’।

১১ থেকে ১৩ ডিসেম্বরের এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, কনসাল (কনস্যুলার) এ এস এম সায়েম, কনসাল (হজ) আসলাম উদ্দিন, কাউন্সেলর (হজ) মো. কামরুল ইসলাম, কাউন্সেলর (শ্রম) মো. আরিফুজ্জামানসহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশি পণ্য ও ট্যুরিজম খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করার লক্ষ্যেই জেদ্দায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কনসাল জেনারেল মো সাখাওয়াৎ হোসেন বলেন, ‘বাংলাদেশের অনেক সম্ভাবনাময় সেক্টর আছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মতো শক্তিশালী এবং যা আমাদের গর্বিত করে। এ ধরনের প্রদর্শনী প্রবাসী উদ্যোক্তা, সৌদি ব্যবসায়ী এবং আমদানিকারকদের সঙ্গে আমাদের রপ্তানি খাতের সম্পর্ক আরও জোরদার করবে।’

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে, এবং সৌদি ভিশন ২০৩০–এর সুযোগ কাজে লাগাতে হলে রপ্তানি প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য ও প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের রপ্তানি বহুগুণে বাড়বে।

মেড ইন বাংলাদেশ এক্সপোর আয়োজক এবং বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান মো. লিটন আহমেদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবং বাংলাদেশের পণ্য ও দক্ষতাসম্পন্ন সেবা খাতকে মধ্যপ্রাচ্যে আরও প্রচারের লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এক্সপো শুরুর আগে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বাণিজ্যিক কনফারেন্সে সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন সেক্টরের সম্ভাবনার প্রশংসা করেন। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতার আশ্বাসও দেন।

এবারের এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে টেক্সটাইলস, শিশুপণ্য, প্লাস্টিক খেলনা, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প এবং হোটেল–হসপিটালিটি সেক্টরের প্রতিষ্ঠানসমূহ। প্রদর্শনীটি মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী করবে বলে আশা করছেন আয়োজকরা।

‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ আয়োজনে সহযোগিতায় রয়েছে জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্সেস । আয়োজকদের প্রত্যাশা—এই প্রদর্শনী মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Tags: জেদ্দাসৌদি আরব
Previous Post

‘ভাষা খুঁজে পাচ্ছি না, আমরাও খুব আপসেট’

Next Post

ওসমান হাদি গুলিবিদ্ধ

Next Post
ওসমান হাদি গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদি গুলিবিদ্ধ

ক্রিকেট ম্যাচে উইন্ডিজের ব্যাটসম্যানের আউটের পর ইংল্যান্ডের বোলার উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলিং তোপে উইন্ডিজকে তিনদিনেই হারাল কিউইরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT