চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং তোপে উইন্ডিজকে তিনদিনেই হারাল কিউইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 12, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে উইন্ডিজের ব্যাটসম্যানের আউটের পর ইংল্যান্ডের বোলার উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। জ্যাকব ডাফি-মাইকেল রে’র বোলিং তাণ্ডবে ১২৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা, ডাফি তুলে নেন ৫ উইকেট। ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে না পারা উইন্ডিজ তৃতীয় দিনে ৫৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল স্বাগতিকদের। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

বেসিন রিজার্ভ স্টেডিয়ামে টসে জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল কিউইরা, প্রথমদিনে প্রথম ইনিংসে ৭৫ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান দলটি। প্রথম দিনে ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৪ রানে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনে ৭৪.৪ ওভারে ২৭৮ রানে থেমেছিল স্বাগতিকদের প্রথম ইনিংস। ৭৩ রানের লিড তুলে নেয় কিউইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রানে বৃহস্পতিবারের খেলা শেষ করেছিল উইন্ডিজ।

তৃতীয় দিনে নেমে কিইউ বোলারদের তোপের মুখে পড়ে সফরকারী দলটি। ৯৬ রানে হাতে থাকা ৮ উইকেট হারিয়ে বসে। ৪৬.২ ওভারে সব উইকেট হারিয়ে ইনিংস থামে ১২৮ রানে। ৫৬ রানের লক্ষ্যে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দুদিন হাতে রাখেই ম্যাচ জিতে নেয় তারা।

দ্বিতীয় দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে জন ক্যাম্পবেল ১৪ রানে আউট হয়েছিলেন। ফিলিপ রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। ক্রিজে ছিলে ব্রেন্ডন কিং এবং সঙ্গী ছিলেন কাভেম হজ।

তৃতীয় দিনের শুরুতে কিং আউট হন ২২ রানে, কাভেম আউট হন ৩৫ করে। জাস্টিন গ্রিভস করেন ২৫ রান। উইন্ডিজের আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

ডাফি ১৭.২ ওভারে ৪ মেডেনে কেবল ৩৮ রান খরচায় নেন ৫ উইকেট। মাইকেল রে নেন ৩ উইকেট। জ্যাক ফোল্কস নেন একটি উইকেট।

রানতাড়ায় নেমে টম ল্যাথাম ৯ রানে আউট হন। ডেভন কনওয়ে করেন অপরাজিত ২৮ রান এবং কেন উইলিয়ামসন অপরাজিত থাকেন ১৬ রানে। দুজনের ১৮ বলে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।

উইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি নেন অ্যান্ডারসন ফিলিপ।

Tags: ওয়েস্ট ইন্ডিজকেন উইলিয়ামসনজ্যাকব ডাফিটেস্টনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

ওসমান হাদি গুলিবিদ্ধ

Next Post

৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তা বদলি

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, নীল পটভূমিতে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তা বদলি

সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশের মানুষ অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT