চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 03, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
Red LPG gas cylinders lined up in a storage facility. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার ৩ মে সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা নির্ধারিত থাকবে। নতুন এ মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

তবে একই সঙ্গে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মূসকসহ চূড়ান্ত মূল্য। গত এপ্রিল মাসে এলপিজির দাম দুই দফায় বাড়ানো হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকা।

অটোগ্যাসের ক্ষেত্রেও একই মাসে দুইবার মূল্য সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল: আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিইআরসি।

Tags: অটোগ্যাসএলপিজির দামবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি
Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

Next Post

তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার

Next Post
সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার, ক্রীড়া ও প্রতিভা উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার

দিলজিৎ গানে পারফর্ম করছেন, কালো টুপি ও শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT