চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার

বিএসজেএ ফুটবল প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

common by common
5:43 অপরাহ্ন 03, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার, ক্রীড়া ও প্রতিভা উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এ কথা বলেন তিনি। জানান, তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাদের অন্বেষণ করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এক বিশেষ ভূমিকা পালন করবে এবং এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে প্রতিটি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মান এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে।

ক্রীড়াঙ্গনের এ মহা-আয়োজনে চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের এই অগ্রযাত্রাকে টেকসই করতে সরকার বদ্ধপরিকর।

ক্রীড়া কূটনীতি বা ‘স্পোর্টস ডিপ্লোমেসি’র উপর বিশেষ গুরুত্বারোপ করে আমিনুল বলেন, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হয়েছে। ফুটবল উন্নয়নের প্রসঙ্গে জানান, বাফুফে তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে। এক্ষেত্রে কোন সমস্যা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় তা সমাধানে পাশে থাকবে।

কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ বা কমপ্লেক্স তৈরির জন্য জমি বরাদ্দের বিষয়টি নিয়ে ইতিমধ্যে দাপ্তরিক আলোচনা শুরু হয়েছে এবং দ্রুতই এর সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। দেশের ক্রীড়া সাংবাদিকতাকে পেশাদারিত্বের সাথে এগিয়ে নেয়ার জন্য বিএসজেএর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

Tags: আমিনুলতারেক রহমাননতুন কুঁড়িফিফাবাফুফেবিএসজেএলিড স্পোর্টস
Previous Post

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে

Next Post

নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ

Next Post
দিলজিৎ গানে পারফর্ম করছেন, কালো টুপি ও শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT