চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ অ্যাপে লগইন, পেমেন্ট ও মোবাইল রিচার্জ‌ এখন আরও সহজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 08, মে 2025
in বাংলাদেশ
A A
বিকাশ অ্যাপে মোবাইল রিচার্জ ও পেমেন্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও ক্যামেরা ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়োমেট্রিক লগইন এর পাশাপাশি এবার বায়োমেট্রিক ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ এর মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জ‌ করার সুবিধাও চালু হলো বিকাশ অ্যাপে। ফলে, গ্রাহকের প্রতিদিনকার লেনদেন হলো আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ।

এখন ১ হাজার টাকা পর্যন্ত যেকোনো বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে গ্রাহককে আর বার বার পিন বা গোপন নাম্বার দিতে হবে না। ফলে পিন ভুলে যাওয়া কিংবা বেহাত হওয়ার বিড়ম্বনা এড়িয়ে পেমেন্ট ও মোবাইল রিচার্জ‌ করা হলো আরও ঝামেলাহীন, সহজ, তেমনি বাড়লো বিকাশ অ্যাপের নিরাপত্তাও।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে এই সেবাটি চালু করতে পারবেন। সেবাটি চালু করতে লগইন স্ক্রিন অথবা গ্রাহকের প্রোফাইল থেকে (যদি ইতোমধ্যে লগইন এর জন্য ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চালু না থাকে), বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পরের ধাপে পিন দিয়ে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেন করতে আর পিন দিতে হবে না।

ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করেই গ্রাহকরা বিকাশ অ্যাপে লগইন ও লেনদেন করতে পারবেন।

প্রয়োজনমতো গ্রাহক আবার অ্যাপের প্রোফাইল থেকে ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন।

উল্লেখ্য, নতুন কোনো ডিভাইস থেকে লগইন করলে, পিন পরিবর্তন করলে বা অ্যাপ আন-ইন্সটল করলে সেবাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সেবাটি আবার চালু করতে হবে।

এছাড়া, নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করার এক বছর পর আবার নতুন করে সেবাটি চালু করে নিতে হবে।

বিকাশ অ্যাপ থেকে এই মুহূর্তে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স এর পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংস সহ নানান সেবা ব্যবহার করছেন।

গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।

Tags: পেমেন্টবিকাশবিকাশ অ্যাপমোবাইল রিচার্জ
Previous Post

ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

Next Post

পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের

Next Post
আকাশে উড়ন্ত ড্রোন, নিরাপত্তা ও প্রযুক্তির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের

ভারতের ক্রিকেটার গিল, ক্যাপ ও ব্যাগ নিয়ে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পরের অধিনায়ক গিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT