চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ভাষণে যা বললেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রথম ভাষণে হাসিমুখে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম ভাষণে দেসবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লিজ ট্রাস। চলমান ঝড় সামাল দিয়ে একসাথে কাজ করে অর্থনীতি পুনঃনির্মাণ করার প্রত্যাশা জানিয়েছেন তিনি। দেশের চলমান সমস্যা মোকাবেলাই সাহসী পরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে মিজ ট্রাস বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ব্রিটেন মারাত্মক এক বৈশ্বিক বাধার মুখোমুখী হয়েছে। কিন্তু এই ঝড় থেকে ব্রিটেন বেরিয়ে আসবে তিনি এ বিষয়ে তিনি নিশ্চিত।

কর কমানো, জ্বালানির মূল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ এবং স্বাস্থ্যসেবায় সবার সুযোগ তৈরি করা তার সরকারের অগ্রাধিকার পাবে বলে জানান মিজ ট্রাস।ব্রিটেন স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়ে যাবে বলেও প্রধানমন্ত্রী ট্রাস অঙ্গীকার করেন।

নিজের পূর্বসুরি প্রশংসা করে ট্রাস বলেন, বরিস জনসন ব্রেক্সিট সম্পন্ন করেছেন। তিনি কোভিড-১৯ টিকার ব্যবস্থা করেছেন এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইতিহাস তাকে একজন অত্যন্ত ফলপ্রসূ প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে।

প্রধানমন্ত্রী নিযুক্ত হবার পরপরই লিজ ট্রাসের সরকারের উপ প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী নিযুক্ত হন থেরেসা কফি। এছাড়াও কোয়াসি কোয়ার্টেংকে চ্যান্সেলর, উইন্ডি মর্টনকে চিফ হুইপ, জেমস ক্লেভারিকে পররাষ্ট্রমন্ত্রী, ব্রাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী, বেন ওয়ালেসকে প্রতিরক্ষা মন্ত্রী, ব্রান্ডন লেইসকে আইন মন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

এর আগে, কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ট্রাস। দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া লিজ ট্রাস এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

Tags: লিজ ট্রাস
Previous Post

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা মস্কোর

Next Post

জাবিতে সাংবাদিক নির্যাতন: ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Next Post
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হাত raised ফেস্টুন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে সাংবাদিক নির্যাতন: ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

৩ লাখ টাকা চুক্তিতে জাবিতে চান্স পায় আল-আমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT