চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ লাখ টাকা চুক্তিতে জাবিতে চান্স পায় আল-আমিন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
10:58 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in অপরাধ, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

রুবেল হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গৌড়ীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মিনহাজুল আবেদীন আল-আমিন। তিনি চলতি শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদে ১০তম মেধাস্থান নিয়ে ভর্তির সুযোগ পান।

এ কারণে ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভাইভা দিতে আসেন। কিন্তু এ সময় তার লেখা ও সই মিল না পাওয়ায় তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তাকে হস্তান্তর করা হয়। আটকের পরই বেরিয়ে আসে ৩ লাখ টাকা চুক্তিতে তার চান্স পাওয়ার গোপন রহস্য।

নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী জালিয়াতি করে চান্স পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ছাত্র শাহিনুর নামের আমার এক মামা প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। এর বিনিময়ে তিন লাখ টাকা দেওয়া হয়। তবে কে পরীক্ষা দিয়েছে সেটা জানি না। বারবার হাতের লেখা চর্চার পর ভাইভায় অংশ নিয়েছিলাম।’

তিনি আরও জানান, আল হেরা একাডেমি থেকে এসএসসি এবং ময়মনসিংহ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। মানবিক বিভাগ থেকে উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।’

এদিকে নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহিন বলেন,তার হাতের লেখায় মিল না থাকায় আইন অনুষদের সভাপতি তাকে আটক করেন এবং নিরাপত্তা শাখায় হস্তান্তর করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পরবর্তী সময়ে অন্যের মাধ্যমে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তাকে নিয়মিত মামলায় সকালে আশুলিয়া থানায় পাঠানো হয়েছে বলেও বলেন তিনি।

Tags: জাবিভর্তি পরীক্ষায় জালিয়াতি
Previous Post

জাবিতে সাংবাদিক নির্যাতন: ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Next Post

টম ক্রুজের ভয়ংকর স্টান্ট, ভিডিও ভাইরাল

Next Post
অসাধারণ এয়ারক্রাফট স্টান্ট দেখাচ্ছেন পাইলট. Channel i News - চ্যানেল আই নিউজ

টম ক্রুজের ভয়ংকর স্টান্ট, ভিডিও ভাইরাল

প্রথম ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে লিজ ট্রাসের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে লিজ ট্রাসের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT