চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-তানজিমের জায়গায় যাদের নিয়ে হতে পারে একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 17, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিত বড় জয় পেলেও দ্বিতীয়টিতে হেরে বসেছে বাংলাদেশ। এতে তৃতীয় ও শেষ ম্যাচটি এসে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। আগের দুই ম্যাচে খেলা লিটন দাস ও তানজিম হাসান সাকিবকে ছাড়াই সিরিজ ঘরে রাখার লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নামবে দুদল। খেলা শুরু হবে সকাল ১০টায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগার একাদশে দুটি পরিবর্তন অনিবার্য। চোটের কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন হাসান মাহমুদ। ব্যাট ব্যর্থতার কারণে বাদ পড়া লিটন দাসের জায়গায় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

তানজিমের বদলি হিসেবে অনুমিতভাবেই একাদশে জায়গা পাবেন হাসান মাহমুদ। অন্যদিকে ওপেনার লিটন দাসের বদলি হিসেবে মিডলঅর্ডার ব্যাটার অনিককে খেলালে ওপেনিংয়ে আসতে পারেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরও একটি পরিবর্তন আসতে পারে দলে, তাইজুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন লেগস্পিনার রিশাদ হোসেন।

অন্যদিকে শ্রীলঙ্কারও একটি পরিবর্তন নিশ্চিত। দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পেসার দিলশান মাদুশঙ্কা। হ্যামস্ট্রিং চোটে ওভারের মাঝপথে ফিরে যান। ওভার শেষ করেন জানিত লিয়ানাগে। এমআরআই রিপোর্ট ভালো না আসায় সেই চোটে টাইগারদের বিপক্ষে চলতি সিরিজ থেকেই ছিটকে গেছেন ডানহাতি পেসার। আইপিএলে খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন পেসঅলরাউন্ডার চামিকা করুণারত্নে।

দু’দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, জানিথ লিয়ানেগে, দুনিথ ওয়েল্লাগে, ভানিডু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ও চামিকা করুণারত্নে।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবিসিবিমিরাজলিটনলিড স্পোর্টসলিপু
Previous Post

আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’

Next Post

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদি আরবের নিষেধাজ্ঞা

Next Post
মক্কায় হজের জন্য মুসল্লিদের ভিড়, পবিত্র কাবা কেন্দ্রস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদি আরবের নিষেধাজ্ঞা

জাবি মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অবন্তিকার আত্মহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যার ঘটনার প্রতিবাদে জবিতে মশাল মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT