চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবন্তিকার আত্মহত্যার ঘটনার প্রতিবাদে জবিতে মশাল মিছিল

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:57 অপরাহ্ন 17, মার্চ 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অবন্তিকার আত্মহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল, মোমবাতি প্রজ্বলন ও পারফর্মিং আর্টস করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬দফা দাবি জানান তারা।

রোববার ১৭ মার্চ রাত সাড়ে আটটার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও একাত্তরের গণহত্যা’ ভাস্কর্য চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান অনুষদ, কাঁঠালতলা এবং ক্যাম্পাসের বাইরে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা এই আত্মহত্যায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে মশাল মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন এবং তাদের দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে। অভিযুক্তদের সাথে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পূর্বে ঘটে যাওয়া সব নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অতি দ্রুততম সময়ে নিরপেক্ষ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে। স্পেশালিষ্ট মনরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে। আগামী সাত কার্যদিবসের মধ্যে উপস্থাপিত দাবি বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলের নেতৃত্ব দেয়া তৌফিকুল ইসলাম হৃদয় বলেন, আমরা আমাদের আন্দোলন শনিবারের মতো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পারফর্মিং আর্টস ও মোমবাতি প্রজ্বলনে অংশ নেয়া আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, আমাদের বিগত দাবিগুলো কিছুটা সফল হয়েছে। আমরা এখন ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। তবে অভিযুক্তদের তো আইনশৃংখলা বাহিনী আটক করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তো একটা প্রক্রিয়া আছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে জবির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা ফেসবুকে শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে পোস্ট দেন। এর কিছুক্ষণ পরই কুমিল্লার নিজ বাড়িতে গলায় ফাঁস নেন ওই ছাত্রী। আত্মীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর পোস্ট করা সুইসাইড নোটে সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে হয়রানি, হুমকিসহ নানা অভিযোগ তুলেছেন। আর সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে অফিসে ডেকে নিয়ে হয়রানি ও মানহানির অভিযোগ তুলেছেন। তাছাড়া যৌন হয়রানিমূলক কমেন্ট’ করারও অভিযোগ তুলেছেন ওই ছাত্রী।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
Previous Post

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদি আরবের নিষেধাজ্ঞা

Next Post

ওল্ড ট্রাফোর্ডে নাটকীয়তা, লিভারপুলকে হারিয়ে সেমিতে ইউনাইটেড

Next Post
লিভারপুলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওল্ড ট্রাফোর্ডে নাটকীয়তা, লিভারপুলকে হারিয়ে সেমিতে ইউনাইটেড

লন্ডনে বাংলাদেশি নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নির্মাতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT