চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে হাসিমুখে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমটিতে ১০ উইকেটে জয়, দ্বিতীয়টিতে টিম টাইগার্স জিতেছে ৬ উইকেটে। দুম্যাচেই দারুণ পারফর্ম করে সিরিজসেরার পুরস্কার হাতে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। পুরস্কারে পাওয়া অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেয়ার কথা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে চাপে পড়েছিল বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন লিটন দাস ও মিরাজ। ১৩৮ রান করেন লিটন, মিরাজ করেন ৭৮ রান। ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন মিরাজ। দুই টেস্ট মিলিয়ে ১০ উইকেট ও দুই ফিফটিতে ১৫৫ রান করে টাইগার অলরাউন্ডার হয়েছেন সিরিজসেরা।

সিরিজসেরা হয়ে মিরাজ ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। সেই অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছেন।

মিরাজ বলেছেন, ‘এই প্রথম আমি বিদেশ সফরে সিরিজসেরার পুরস্কার জিতেছি। আপনারা সবাই জানেন যে, সম্প্রতি আমাদের দেশ একটি পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমি আমার পুরস্কারটি উৎসর্গ করতে চাই তাদের, যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মারা গেছেন। সেখানে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দিতে চাই।’

Tags: বাংলাদেশ-পাকিস্তান টেস্টবৈষম্যবিরোধী আন্দোলনমিরাজরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টস
Previous Post

জার্মানিতে রাজ্য নির্বাচনে এএফডি দলের জয়ে জাতীয় নির্বাচনে প্রভাব

Next Post

বিশ্ববিদ্যালয়ের হলে জিনিসপত্র নিতে এসে মারধরের শিকার ছাত্রলীগ কর্মী

Next Post
বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের মারধর ঘটনা, ছাত্ররা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের হলে জিনিসপত্র নিতে এসে মারধরের শিকার ছাত্রলীগ কর্মী

প্রেস কনফারেন্সে বক্তা শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধে যে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT